Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার আকাশের মুখ ভার হবে উত্তরবঙ্গে, বাড়বে বৃষ্টি! দক্ষিণে ফের ঘেমে নাকাল হবেন মানুষ

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেছে। গত ৩-৪ দিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল দক্ষিণের জেলাগুলিতে। তবে উত্তরে বেড়েছিল তাপমাত্রা। কিন্তু

এবার আকাশের মুখ ভার হবে উত্তরবঙ্গে, বাড়বে বৃষ্টি! দক্ষিণে ফের ঘেমে নাকাল হবেন মানুষ

শেষ আপডেট: 9 September 2023 04:31

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেছে। গত ৩-৪ দিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল দক্ষিণের জেলাগুলিতে। তবে উত্তরে বেড়েছিল তাপমাত্রা। কিন্তু এবার আবহাওয়ার ভোলবদলের পূর্বাভাস দিল আলিপুর। আবহবিদরা জানাচ্ছেন, উপকূল থেকে সরে এবার ক্রমশ উত্তরের দিকে হাঁটা দেবেন বরুণদেব। আর তার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফের বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি (weather foreacst)।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর কিংবা দক্ষিণ, রাজ্যের কোথাওই এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি হবে। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণবঙ্গের মানুষজনকে (West Bengal monsoon)।

তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (rain prediction)।

বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রাজ্যজুড়ে। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার অভিমুখ ওড়িশার দিকে থাকলেও বৃষ্টি বাড়বে দক্ষিনবঙ্গে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আরও একটি বৃষ্টির স্পেল আসতে পারে। তবে এই সময় আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। তাপমাত্রা বাড়বে সামান্য। (weather foreacst)

কলকাতায় মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা সরে গেলে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়বে আরও।

কলকাতায় শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭. ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ৯০ থেকে সর্বোচ্চ ৯৭%।

সাতসকালে মেট্রো-বিভ্রাট! পরিষেবা বন্ধ বেশ কয়েকটি স্টেশনে, তুমুল ভোগান্তিতে যাত্রীরা


```