Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীতের হাওয়ার নাচন উধাও! আবার কি গরম পড়ে যাবে, কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: শীতের লাগাতার আমেজে ছেদ পড়েছিল গতকালই (Weather Change)। আচমকাই একটু বেড়ে গেছিল তাপমাত্রা। দিনের বেলা পথেঘাটে রোদ্দুরের মিঠে তেজ উধাও হয়ে বেশ কড়া লেগেছিল শহরে। এর পরে আজ, বৃহস্পতিবার পারদ সামান্য কমলেও স্বাভাবিকের তিন ডি

শীতের হাওয়ার নাচন উধাও! আবার কি গরম পড়ে যাবে, কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 1 December 2022 08:07

দ্য ওয়াল ব্যুরো: শীতের লাগাতার আমেজে ছেদ পড়েছিল গতকালই (Weather Change)। আচমকাই একটু বেড়ে গেছিল তাপমাত্রা। দিনের বেলা পথেঘাটে রোদ্দুরের মিঠে তেজ উধাও হয়ে বেশ কড়া লেগেছিল শহরে। এর পরে আজ, বৃহস্পতিবার পারদ সামান্য কমলেও স্বাভাবিকের তিন ডিগ্রি উপরেই রয়েছে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে। সকালে-রাতে সামান্য শীতের ভাব থাকলেও বাকি সারাদিন উধাও সেই আমেজ। আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। তারপর থেকে ধীরে ধীরে নামতে পারে পারদ।

আজ কলকাতায় পরিষ্কার আকাশ। বেলা বাড়তেই শীত ভাব উধাও। সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ ফিরবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২১.৮ ডিগ্রি ও ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯২ শতাংশ।

কলকাতা শুধু নয়, গোটা দক্ষিণবঙ্গেই শীত উধাও। উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও পরবর্তী দু'তিন দিনে অন্তত চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। ফের শীতের আমেজ ফিরবে। আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ রাত অথবা আগামী কাল সকালের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। রবিবার দক্ষিণ আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভবনা। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে।

আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। কর্নাটক, কেরালা, তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশেও। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল কুয়াশা হতে পারে এই দুই রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী তিন দিন কুয়াশা হতে পারে ওড়িশাতেও। এ ছাড়া উত্তর প্রদেশের কিছু এলাকায়, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী দু'তিন দিন কুয়াশার সতর্কতা থাকছে।

৬ বছর পরে নতিস্বীকার এসএসসি-র, সাত চাকরিপ্রার্থী পেলেন নিয়োগপত্র! চার এজলাসে ঘুরেছে তাঁদের মামলা


```