Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড, কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড, কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 6 December 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লড়াই করেই কেন্দ্রীয় বঞ্চনার টাকা উদ্ধারের হুঁশিয়ারিও দিলেন তিনি।

বুধবার সাতদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব।”

এর আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  “বকেয়া টাকার দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা দিল্লি যাব। সব এমপিকে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব। জনগনের টাকা জনগণকে ফেরৎ দেওয়ার দাবি জানাব। যদি উনি সময় না দেন, তাহলে দিল্লির রাস্তায় ধর্নায় বসব আমরা। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।”

মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূল সাংসদ সৌগত রায়কে পরামর্শের সুরে বলেছেন, "মমতাজিকে বলুন মোদীজির সঙ্গে সরাসরি কথা বলতে।"

এদিন উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দের ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এবারেও আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি।"

এরপরই জব কার্ড ইস্যুতে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে।"

দুর্নীতির প্রসঙ্গে এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "পকেটমাররাই বেশি পকেটমার, পকেটমার বলে চিৎকার করে। যেমন বিজেপি। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওরা। আসলে ভোট এলেই বিজেপি এরকম ভাঁওতা দেয়।"

তামিলনাড়ুর দুর্যোগ নিয়েও এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এবং চার জেলার প্রশাসনিক বৈঠক করতে বুধবার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, বুধবার শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে কার্শিয়াং যাবেন মুখ্য়মন্ত্রী। ৭ ডিসেম্বর পর্যন্ত কার্শিয়াঙে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন তিনি। আগামী ৮ ডিসেম্বর কার্শিয়াং, ১০ তারিখ আলিপুরদুয়ারে, ১১ তারিখ বানারহাটে এবং ১২ তারিখ শিলিগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী।


```