Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ পর্ষদের, ছাত্র-ছাত্রী পিছু স্কুল পাবে ১০ টাকা অনুদান!

দ্য ওয়াল ব্যুরো: করোনা পর্বে স্কুল ছুটের সংখ্যা বেড়েছিল। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের শিক্ষা দফতরের কাছে। করোনা মিটলে স্কুল ছুটের প্রবণতা নেহাত কম নয়। এবার স্কুল ছুটের সংখ্যা কমাতে বিশেষ উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ পর্ষদের, ছাত্র-ছাত্রী পিছু স্কুল পাবে ১০ টাকা অনুদান!

শেষ আপডেট: 23 September 2023 07:04

দ্য ওয়াল ব্যুরো: করোনা পর্বে স্কুল ছুটের সংখ্যা বেড়েছিল। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের শিক্ষা দফতরের কাছে। করোনা মিটলে স্কুল ছুটের প্রবণতা নেহাত কম নয়। এবার স্কুল ছুটের সংখ্যা কমাতে বিশেষ উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। মূলত স্কুলে স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Student) সংখ্যা বাড়াতে অনুদান চালু করল পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে, এই অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। মাধ্যমিকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে একটি অনুদান পাবে স্কুলগুলি। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য স্কুলকে ১০ টাকা অনুদান দেবে পর্ষদ। ২০২৪ সাল থেকেই এই অনুদানের প্রথা চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা যাতে ঠিকমতো পরীক্ষায় বসতে পারে, স্কুল যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে, সেইসব কারণেই এই অনুদান দেওয়া হবে। স্কুলের তহবিলে জমা হবে এই অনুদানের টাকা। মাধ্যমিক পরীক্ষা শেষ হলে প্রতি পরীক্ষার্থী বাবদ যে পরিমাণ অনুদান হবে সেটা স্কুলকে পাঠানো হবে।

সম্প্রতি পড়ুয়াদের সার্টিফিকেটের বানান সংশোধনের ফি অক্ষর পিছু হাজার টাকা করেছে পর্ষদ। আগে ৫০ টাকা পেতেন শিক্ষক-শিক্ষিকারা। এখন সেটাই ১০০০ টাকা করা সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

শিক্ষামহলের একাংশের প্রশ্ন, একটা অক্ষর ঠিক করার জন্য এত টাকা কেন দেওয়া হবে। এই আবহেই এবার স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু অনুদানের কথা ঘোষণা করল পর্ষদ। অনেকেই প্রশ্ন তুলেছেন, মাত্র ১০ টাকা অনুদানে কী হবে?

আরও পড়ুন: মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভুল? পড়ুয়া নয়, স্কুলকেই গুনতে হবে ফাইনের টাকা!


```