Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভাঙড়ে ভোট-হিংসার বলি দুই শিশু, বোমা ফেটে ঝলসে গেল শরীর, নিয়ে আসা হচ্ছে কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: ভোট-সন্ত্রাসে রক্তাক্ত ভাঙড় (Bhangar)। সেই মনোনয়ন পর্বের (WB Panchayat Election 2023) আগে থেকেই শুরু। আজ ভোটের (PANCHAYAT ELECTION 2023) দিনেও তার ব্যতিক্রম হল না। সকালে দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বেলা গড়াতেই মর্

ভাঙড়ে ভোট-হিংসার বলি দুই শিশু, বোমা ফেটে ঝলসে গেল শরীর, নিয়ে আসা হচ্ছে কলকাতায়

শেষ আপডেট: 8 July 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো: ভোট-সন্ত্রাসে রক্তাক্ত ভাঙড় (Bhangar)। সেই মনোনয়ন পর্বের (WB Panchayat Election 2023) আগে থেকেই শুরু। আজ ভোটের (PANCHAYAT ELECTION 2023) দিনেও তার ব্যতিক্রম হল না। সকালে দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বেলা গড়াতেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল ভাঙড়ের ছায়ানিতে। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ঝলসে গেল দুই শিশু। সূত্রের খবর, সাত বছরের একটি ছেলে ও চার বছরের এক শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

রাতভর ভাঙড়ের বিভিন্ন এলাকা উত্তপ্ত ছিল। গ্রামবাসীদের কথায়, সারা রাত বোমা-গুলি চলেছে। আতঙ্কে দু'চোখের পাতা এক করতে পারেননি তাঁরা। সকাল থেকে ফের শুরু হয়েছে সন্ত্রাস। কোথাও গুলি চলছে, তো কোথাও মুহুর্মুহু বোমা পড়ছে।

ভাঙড় জুড়েই নৈরাজ্য (PANCHAYAT ELECTION 2023) চলছে। এদিন সকালে সকালে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল দুই শিশু। ঝোপের মধ্যে দুটি সুতলি পাকানো বোমা পড়ে থাকতে দেখে বল ভেবে তা কুড়িয়ে নিয়েছিল হাতে। আর তারপরেই অঘটন ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে ছিটকে যায় দুটি শিশুই।

‘মাথায় রিভলভার ঠেকিয়ে ছাপ্পা ভোট দিয়ে চলে গেল’, আতঙ্কের কথা শোনালেন প্রিসাইডিং অফিসার

বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখে বীভৎস দৃশ্য। সুতলি গোলা যা বল ভেবে কুড়িয়েছিল শিশু দুটি তা যে আসলে তাজা বোমা সেটা বুঝতে পারেনি তারা। হাতে নিতেই সেই বোমা ফেটে যায়। বিস্ফোরণে ঝলসে যায় শিশু দুটির শরীর।

স্থানীয়রা বলছেন, সাত বছরের ছেলেটার মুখের একপাশ ঝলসে গেছে। মাথা থেকে চুঁইয়ে রক্ত পড়ছিল। শিশুকন্যার শরীরের অনেকখানিই ঝলসে গেছে। তাদের দুজনকেই উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানগাছা হাসপাতালে। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) মুখে কোচবিহারের দিনহাটায় বোমা ফেটে জখম হয়েছিল চারজন। জখমদের মধ্যে ছিল দুই শিশুও। কিছুদিন আগেই মুর্শিদাবাদের ফারাক্কায় একটি আম বাগানে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় পাঁচ শিশু। এর আগে এমন ঘটনা বহুবার ঘটেছে। আজ সকাল থেকেই ভোটের রাজ্যে একের পর এক খুন হয়ে চলেছে। বোমা-গুলি চলছে নির্বিচারে। এবার ভোট-হিংসার বলি হল শৈশবও।


```