Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রহসনের পঞ্চায়েতে’ প্রাথমিক ট্রেন্ডে বিজেপির থেকে এগিয়ে বাম-কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ‘প্রহসন’ হয়েছে বলে ভোটের দিন থেকেই সমালোচনা করছিলেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভোটে কমিশন ও সরকারের ভূমি

‘প্রহসনের পঞ্চায়েতে’ প্রাথমিক ট্রেন্ডে বিজেপির থেকে এগিয়ে বাম-কংগ্রেস

শেষ আপডেট: 11 July 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ‘প্রহসন’ হয়েছে বলে ভোটের দিন থেকেই সমালোচনা করছিলেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভোটে কমিশন ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছিলেন সিপিএম সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।

কিন্তু তাঁদের কথামতো এই প্রহসনের পঞ্চায়েতে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস (BJP behind Left Congress)। রাজ্যের সর্বত্র বাম-কংগ্রেসের মধ্যে সুসংহত জোট হয়নি। কোথাও তা হয়েছে, কোথাও দুই দলই প্রার্থী দিয়েছে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হিসাব (WB Panchayat Election 2023):

  • মোট ৬৩২২৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৩২১৯টি আসনে ভোট হয়েছে। দুপুর সাড়ে ১২টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৯৪২টি আসনে জিতে গিয়েছে শাসক দল। তৃণমূল এগিয়ে রয়েছে আরও ২৫৯০টি আসনে।
  • বিজেপি জিতে গিয়েছে ১০৩টি আসনে। তারা এগিয়ে রয়েছে ৬৬৪টি আসনে।
  • বামেরা জিতে গিয়েছে ৪৭টি আসনে। এগিয়ে রয়েছে ৫৫৮ আসনে। আর কংগ্রেস ২৬টি আসনে জিতে গিয়েছে। সেই সঙ্গে ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে।

অর্থাৎ বিজেপির তুলনায় বেশি আসনে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস। তবে এটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এখনও গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঠিকমতো আসেনি। সেখানে বিজেপির শক্তি বাম-কংগ্রেসের চেয়ে বেশি।

এই প্রতিবেদন সময়ান্তরে আপডেট করা হবে।

সিআরপিএফের পাহারায় ছাপ্পা সালারে! দেখুন ভিডিও


```