Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'আমাদের দলেও কিছু কুলাঙ্গার আছে!' মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিশানায় তৃণমূলের কোন নেতা

দুর্নীতি ইস্যুতে বিরোধীদের আক্রমণে কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্যে শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূলে কয়েকজন ‘কুলাঙ্গার’ আছে বলে দাবি করেছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী।

'আমাদের দলেও কিছু কুলাঙ্গার আছে!' মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিশানায় তৃণমূলের কোন নেতা

শেষ আপডেট: 8 November 2023 17:17

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: নেতা থেকে মন্ত্রী, তৃণমূলের বিভিন্ন হেভিওয়েট নেতৃত্বের বাড়িতে প্রায়ই হানা দিচ্ছে ইডি। বিভিন্ন দুর্নীতি মামলায় কখনও কাউকে ডেকে পাঠাচ্ছে, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা চলছে জেরা। সম্প্রতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। সবমিলিয়ে একের পর এক দুর্নীতি ইস্যুতে বিরোধীদের আক্রমণে কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্যে শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূলে কয়েকজন ‘কুলাঙ্গার’ আছে বলে দাবি করেছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী। ঠিক কাকে নিশানা করে মন্ত্রী এই মন্তব্য করেছেন তা নিয়েই শুরু হয়েছে প্রশ্ন।  

সম্প্রতি মালদহের কালিয়াচক থানার অলিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে পথসভা করেন সাবিনা ইয়াসমিন। সেই মঞ্চে তাঁর বক্তব্যে উঠে আসে বিভিন্ন মামলায় ইডি-সিবিআই তদন্ত এবং নেতা-মন্ত্রীর গ্রেফতারির প্রসঙ্গ। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ''বাড়িতে কুলাঙ্গার ছেলে থাকলে, পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে, তাহলে বাপ-মা কী করবে? বাপ-মা শাসন করার পরেও একটা কুলাঙ্গার ছেলে বেরিয়ে যাচ্ছে।'' 

ঠিক এরপরই উদাহরণ ধরে নিজের পার্টির কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘‘আমাদের পার্টিতেও কিছু কুলাঙ্গার ছেলে আছে। যে পাপ করবে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দল কি কাউকে বলেছে টাকা নিতে? তার জন্য দল কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী নন।’’

রেশন দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে চাপাউতোর। এরই মাঝে আবার বুধবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। যা নিতান্তই রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তৃণমূলের একাংশের। 

ইডি সূত্রের খবর, আরও অনেক তৃণমূল নেতা তদন্তকারীদের নজরে রয়েছেন। তবে কি নির্দিষ্ট কাউকে নিশানা করেছেন মন্ত্রী সাবিনা? যদিও তাঁর দাবি, নির্দিষ্ট করে কারও উদ্দেশে তিনি কিছু বলেননি। পুরোটাই তদন্তের বিষয়। কিন্তু অনেকে নেতা-মন্ত্রীর নামে টাকা তুলে থাকেন। শুধুমাত্র তাঁদের ‘সাবধান’ করতেই তাঁর বার্তা বলে জানান সাবিনা।


```