Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গরমের ছুটি শেষ! স্কুল খোলার দিন জানিয়ে দিল রাজ্য সরকার

দ্য ওয়াল ব্যুরো: গরমের ছুটির পর কবে স্কুল খুলবে, এই নিয়ে প্রশ্ন উঠছিলই (WB govt schools reopen)। এমনকী শিক্ষা দফতরের কাছে সেই বিষয়ে জানতে চেয়ে চিঠিও দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরই গরমের ছুটি বড় খবর দিল রাজ্য সরকার। এদিন শিক্ষা দফতর

গরমের ছুটি শেষ! স্কুল খোলার দিন জানিয়ে দিল রাজ্য সরকার

শেষ আপডেট: 30 May 2023 13:20

দ্য ওয়াল ব্যুরো: গরমের ছুটির পর কবে স্কুল খুলবে, এই নিয়ে প্রশ্ন উঠছিলই (WB govt schools reopen)। এমনকী শিক্ষা দফতরের কাছে সেই বিষয়ে জানতে চেয়ে চিঠিও দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরই গরমের ছুটি বড় খবর দিল রাজ্য সরকার। এদিন শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, কবে ফের স্কুল খুলছে?

স্কুল খোলার ব্যাপারে কী বলল শিক্ষা দফতর?

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, আগামী ৫ জুন থেকে রাজ্যের সমস্ত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল খুলবে। প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন থেকে। অর্থাৎ ৩৪ দিন গরমের ছুটি কাটিয়ে ফের স্কুলে ফিরছে পড়ুয়ারা।

এপ্রিলে শেষ থেকেই রাজ্যজুড়ে শুরু হয় প্রবল তাপপ্রবাহ। গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল রাজ্যবাসীর। উত্তর-দক্ষিণ একই অবস্থা ছিল। এমনিতে ২৪ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল (Summer Vacation)।

কিন্তু পড়ুয়াদের কথা চিন্তা করেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। (WB govt schools reopen)

স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২ মে থেকে ছুটি দেওয়া হবে স্কুলে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার ব্যাপারে কোনও নির্দিষ্ট উল্লেখ ছিল না। বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

সেই নিয়ে অভিভাবকদের মধ্যে বিড়ম্বনার সৃষ্টি হয়। এমনকী মধ্যশিক্ষা পর্ষদও উদ্বিগ্ন হয়ে পড়ে বিষয়টি নিয়ে। কবে স্কুল খুলবে এব্যাপারে জানতে চেয়ে স্কুল শিক্ষা দফতরের কমিশনারকে চিঠি লেখে পর্ষদ। তার কয়েক ঘণ্টার মধ্যেই স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য সরকার।

স্কুলে গরমের ছুটি শেষ কবে? শিক্ষা দফতরের থেকে জানতে চাইল পর্ষদ


```