Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রুপ-ডি নিয়োগে সিবিআই তদন্ত, রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় এদিন কলকাতা হাইকোর্টে (HC) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। সূত্রের খবর, আ

গ্রুপ-ডি নিয়োগে সিবিআই তদন্ত, রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার

শেষ আপডেট: 22 November 2021 13:16

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় এদিন কলকাতা হাইকোর্টে (HC) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই এ ব্যাপারে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। নাগেরবাজারে ভয়াবহ দুর্ঘটনা! বাইক থেকে ছিটকে সোজা ব্রিজের নীচে পড়লেন মহিলা গ্রুপ ডি নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বয়ানে এক্ষেত্রে মিল পাওয়া যায়নি। তাই আদালতের বক্তব্য, এই দুই সংস্থার মধ্যে কাজ করছে কোনও অদৃশ্য হাত। তা খুঁজে বের করতেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। দেখা গেছে, রাজ্যের গ্রুপ ডি নিযুক্ত কর্মীদের ৩ হাজার ২০০ জনের মধ্যে অনেকেরই কোনও রেকমেন্ডেশন লেটার নেই। এই লেটার দেখাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। প্রথমে ২৫ জন, পরে ৫০০ ও ৭০০ জনের নিয়োগে এমন দুর্নীতির আঁচ পাওয়া গেছে। কীভাবে এঁদের নিয়োগ হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই ডিআইজি পদমর্যাদার ৫ জন আধিকারিকের একটি তদন্ত কমিট গঠন করে তদন্ত চালাবে। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে তাদের তদন্তের রিপোর্ট। যদিও কমিশন কিংবা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি বা রাজ্য পুলিশের স্পেশাল টিমকে তদন্ত করতে দিতে বলা হয়েছিল। কিন্তু তাদের সেই আএদন খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```