Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মুখ্যমন্ত্রীকে না জানিয়ে নীতিগত সিদ্ধান্ত নিলে তা বাতিল করবে রাজ্য সরকার, অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার অনুমতি না নিয়ে কোনও দফতর যদি নীতিগত কোনও সিদ্ধান্ত নেয়, তা হলে তা নাও মানতে পারে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দফতর। প্রতি মাসে দু-বার করে রাজ্য মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীকে না জানিয়ে নীতিগত সিদ্ধান্ত নিলে তা বাতিল করবে রাজ্য সরকার, অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে প্রশ্ন

শেষ আপডেট: 31 October 2019 14:31

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার অনুমতি না নিয়ে কোনও দফতর যদি নীতিগত কোনও সিদ্ধান্ত নেয়, তা হলে তা নাও মানতে পারে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দফতর। প্রতি মাসে দু-বার করে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। নীতিগত সিদ্ধান্ত সেই বৈঠকে নেওয়াই দস্তুর। কোনও বিল, এমনকি বাজেটও পাস করাতে হয় মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবারও মন্ত্রিসভার বৈঠক ছিল। এ দিনই সন্ধ্যায় অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সই করা একটি বিজ্ঞপ্তি সমস্ত দফতরে পাঠিয়ে দেওয়া হয়। তাতে বলা হয়, এই নির্দেশিকার পরেও মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী কে না জানিয়ে যদি কোনও দফতর কোনও ধরনের নীতিগত সিদ্ধান্ত নেয়, তা হলে সেটা কাজে গাফিলতি হিসাবে গণ্য করা হবে। মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের অনুমতি ব্যতিরেকে এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হলে, যিনিই এই সিদ্ধান্ত নেন না কেন, রাজ্য সরকার সেই সিদ্ধান্ত মানবে না। অর্থ সচিবের এই বিজ্ঞপ্তিতে সরাসরি কোনও দফতরের নাম উল্লেখ করা নেই। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রটোকল না মেনে কোন দফতর এই কাজ করছে তা নিয়ে। তা ছাড়া সরকারের যিনি প্রধান, তিনিই আবার শাসকদল তৃণমূল কংগ্রেসেরও প্রধান। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে কোন মন্ত্রী বা কোন দফতর নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার ও শাসকদলের অন্দরেও। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনের গল্প: শেষ ট্রাম https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```