বাংলার ঝুলিতে ফের গোল্ড! পর্যটনের পর স্কচ পুরস্কার পেল রাজ্যের শিক্ষা দফতর
দ্য ওয়াল ব্যুরোঃ পশ্চিমবঙ্গ সরকারের (WB) পর্যটন ও সংস্কৃতি বিভাগকে সম্প্রতি স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার সেই একই সম্মানে ভূষিত হল শিক্ষা দফতরও। স্কচ গোল্ড পুরস্কার আরও একবার এল বাংলার ঝুলিতে।
মুখ্যমন্ত্রী ফের টুইট করে শিক্ষা দ
শেষ আপডেট: 14 November 2021 10:04
দ্য ওয়াল ব্যুরোঃ পশ্চিমবঙ্গ সরকারের (WB) পর্যটন ও সংস্কৃতি বিভাগকে সম্প্রতি স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার সেই একই সম্মানে ভূষিত হল শিক্ষা দফতরও। স্কচ গোল্ড পুরস্কার আরও একবার এল বাংলার ঝুলিতে।
মুখ্যমন্ত্রী ফের টুইট করে শিক্ষা দফতরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন এটা বাংলার জন্য খুবই গর্বের মুহূর্ত। রাজ্য সরকারের স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতর স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। এই দফতরের সমস্ত আধিকারিকদের আমার হার্দিক অভিনন্দন জানাই এই অভাবনীয় সাফল্যের জন্য।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ২৪ ঘণ্টার মধ্যেই, ভিজবে কলকাতাও, সাত জেলায় হলুদ সতর্কতা
https://twitter.com/MamataOfficial/status/1459755628222550016?t=lDyT0cnpV4XOO1mvSRqw_w&s=19
কোভিড আবহে ভাল কাজ করার জন্য এই পুরস্কার পেয়েছে রাজ্যের পর্যটন দফতরও। গতকাল রাজ্যের পর্যটন ও সংস্কৃতি দফতর স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে টুইট করে তিনি সংশ্লিষ্ট দফতরের সকল আধিকারিককে অভিনন্দন জানিয়েছিলেন এই সাফল্যের জন্য। তার রেশ কাটতে না কাটতেই ফের উচ্ছ্বাস নবান্নের অন্দরে।
স্কচ গ্রুপের তরফে এই পুরস্কারটি দেওয়া হয়। কোনও প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে তাঁর অসাধারণ কাজের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়। দেশের উন্নয়নের স্বার্থে পুরস্কার দিয়ে থাকে স্কচ গ্রুপ। বিভিন্ন রাজ্য সরকারের পরিষেবা ও জনমতের উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'