
শেষ আপডেট: 2 August 2022 13:19
দ্য ওয়াল ব্যুরো: বাইক চালিয়ে একা বা দোকা লাদাখ যাওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কারও সেই স্বপ্ন পূরণ হয়, কারও আবার হয় না। কিন্তু বাংলায় একটা খুব জনপ্রিয় কথা আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর সেটাই প্রমাণ করে দেখালেন চন্দননগরের (Chandannagar) জিৎ (Jeet)। তিনি নামেও জিৎ, আর কাজেও। বাইকে নয়, পায়ে (By walking) হেঁটেই লাদাখ (Way to Ladakh) ঘুরে এলেন তিনি।
ছোটবেলা থেকেই বাইক চালানোর শখ জিতের। আর ইচ্ছে পাহাড় ঘোরার। বাইক নিয়ে তিনি ঘুরে এসেছেন সিকিম, দার্জিলিং। বর্তমানে তিনি একটি খাবার ডেলিভারি সংস্থার কর্মী। ইচ্ছা লাদাখ যাওয়ার। কিন্তু তেলের যা দাম, বাইকে করে লাদাখ যাওয়ার খরচ তিনি জোগাতে পারবেন না। কিন্তু লাদাখ তো যেতেই হবে। তাই সিদ্ধান্ত নিলেন পায়ে হেঁটেই যাবেন লাদাখ।
কলকাতা থেকে লাদাখ ২৫০০ কিমি লাদাখের পথ। এই দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতে বেড়িয়ে পড়েছেন জিৎ। হাওড়া ব্রিজ থেকে ১ অগাস্ট যাত্রা শুরু করেছেন তিনি। ৯০ দিন পর জিত পৌঁছাবেন লাদাখ।
চন্দননগর পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড এ্যাঙ্গাসের গৌরহাটিতে বাড়ি জিতের। তাঁর আসল নাম প্রসেনজিৎ। তবে এলাকার লোকে তাঁকে জিৎ বলেই জানেন। জিতের এই সফরের সঙ্গী পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জনের বার্তা। যাওয়ার পথে মিলছে অজস্র সম্বর্ধনা। জিৎ জানিয়েছেন, গত বছর ফেব্রুয়ারী মাসে পায়ে হেঁটে ৮৩ দিনে কলকাতা থেকে লাদাখ গিয়েছিলেন সিঙ্গুরের মিলন মাঝি। মিলনবাবুর যাত্রায় তাঁকে সাহস জুগিয়েছে।
মহুয়া ২ লক্ষ টাকার ব্যাগ লুকিয়েছেন সংসদে! বিতর্কের মাঝে কী বললেন সাংসদ