Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলেই গেল ১ টন ইলিশ! ট্রলারে ধাক্কা বিদেশি জাহাজের, প্রাণ রক্ষা ১৬জন মৎস্যজীবীর

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: ইলিশ (Hilsa প্রেমীদের জন্য দুঃসংবাদ। ইলিশের মরসুম প্রায় শেষের মুখে। গভীর সমুদ্রে ট্রলার দাঁড় করিয়ে জাল ফেলে চলছিল ইলিশ ধরার কাজ। তখনই বিদেশি জাহাজের ধাক্কায় উল্টে গেল ট্রলার। অল্পের জন্য প্রাণে র

জলেই গেল ১ টন ইলিশ! ট্রলারে ধাক্কা বিদেশি জাহাজের, প্রাণ রক্ষা ১৬জন মৎস্যজীবীর

শেষ আপডেট: 9 September 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: ইলিশ (Hilsa প্রেমীদের জন্য দুঃসংবাদ। ইলিশের মরসুম প্রায় শেষের মুখে। গভীর সমুদ্রে ট্রলার দাঁড় করিয়ে জাল ফেলে চলছিল ইলিশ ধরার কাজ। তখনই বিদেশি জাহাজের ধাক্কায় উল্টে গেল ট্রলার।

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জন মৎস্যজীবী। তবে জালে ওঠা ইলিশ রক্ষা করা যায়নি। দুর্ঘটনার জেরে নষ্ট হয়েছে প্রায় ১টন ইলিশ (Hilsa)।

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্র তট থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে। দুর্ঘটনার সময় কাছাকাছি ছিল আরও দুটি ট্রলার। তারাই দ্রুত দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে সমুদ্র থেকে উদ্ধার করেন। মৎস্যজীবীরা সকলেই সুস্থ রয়েছেন।

উদ্ধার হওয়া ওই মৎস্যজীবীদের নিয়ে শনিবার গভীর সমুদ্র থেকে কাকদ্বীপ ঘাটের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী ট্রলার। ডুবে যাওয়া ট্রলারটিকেও উদ্ধার করা হয়েছে।

ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, ট্রলারের কোনও দোষ ছিল না। বিদেশি জাহাজ দিকভ্রষ্ট হয়ে গভীর রাতে ট্রলারে ধাক্কা মারে। তারই জেরে বিপত্তি। দুর্ঘটনার জেরে প্রায় ১ টন ইলিশ নষ্ট হয়ে গিয়েছে।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার নৈনানের গাজীপুর থেকে এফ বি রাজেশ্বরী নামের একটি ফিশিং ট্রলার বেরয়। তাতে ছিলেন ১৬জন মৎস্যজীবী। ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারটি। দুর্ঘটনার জেরে বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবী থেকে ট্রলার মালিক সকলেই। এদিকে ১ টন ইলিশ নষ্ট হয়ে যাওয়ায় এবারে বাংলায় ইলিশের ঘাটতি মিটবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: জেলে বসেই সেনকো গোল্ডে ডাকাতির ছক, ঝাড়খণ্ডের দুষ্কৃতীকে জেরায় মিলল এমন তথ্য


```