Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিরাপদে চিকেন খান, বলতে পারেন দেব-কোয়েল

রফিকুল জামাদার: নিরাপদে চিকেন খান, এবার মানুষকে আশ্বস্ত করবেন টলিউডের অভিনেতারা। গত মাসের ভাগাড়-কাণ্ডের জেরে মাংস খাওয়া নিয়ে বড়সড় আতঙ্ক ছড়িয়েছে শহরে। ঘরে হোক বা বাইরে, সংক্রমণের ভয়ে অনেকেই প্রায় বন্ধই করে দিয়েছেন চিকেন খাওয়া। ফলে রাজ্য

নিরাপদে চিকেন খান, বলতে পারেন দেব-কোয়েল

শেষ আপডেট: 6 June 2018 12:18

রফিকুল জামাদার: নিরাপদে চিকেন খান, এবার মানুষকে আশ্বস্ত করবেন টলিউডের অভিনেতারা। গত মাসের ভাগাড়-কাণ্ডের জেরে মাংস খাওয়া নিয়ে বড়সড় আতঙ্ক ছড়িয়েছে শহরে। ঘরে হোক বা বাইরে, সংক্রমণের ভয়ে অনেকেই প্রায় বন্ধই করে দিয়েছেন চিকেন খাওয়া। ফলে রাজ্য জুড়ে বেশ মার খেয়েছে চিকেন উৎপাদনের ব্যবসা। বহু হোটেলও ক্ষতির মুখে পড়েছে। ছোট ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। কিন্তু পরিস্থিতি বদলাতে এবার পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, চিকেন নিয়ে মানুষের আতঙ্ক কাটাতে এবার বিজ্ঞাপন প্রচার করা হবে রাজ্য সরকারের তরফে। আর তাতে থাকবেন টলিউডের অভিনেতারা। জল্পনা, এই বিজ্ঞাপনে মুখ দেখাতে পারেন দেব বা কোয়েলের মতো অভিনেতারা।  এ দিন নবান্নে মূল্যবৃদ্ধি পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলোচনা প্রসঙ্গে তিনি এই চিকেন নিয়ে বিজ্ঞাপনের প্রস্তাব দেন। তাতে দেব-কোয়েলকে কাজে লাগানোর কথাও তিনিই বলেন। এদিন টাস্ক ফোর্সের বৈঠকে আরও কিছু কথা বলেন মুখ্যমন্ত্রী। আমলাদের নির্দেশ দেন নানা রকম। সেগুলি হল: ১) হাঁসের পোল্ট্রি আরও বাড়ানো যায় কী ভাবে, তা দেখার নির্দেশ। স্বনির্ভর গোষ্ঠীকে কে দিয়ে হাঁস চাষ করানো হোক। ২) মুরগির পোল্ট্রিগুলির উপর আরও নজরদারি চালাতে হবে। ৩) রাজ্যে পেঁয়াজ চাষ যাতে বাড়ানো যায়, সে বিষয়ে দেখতে হবে। ৪) কোল্ড স্টোরেজে থাকা আলু যাতে বাজারে চাহিদা মতো পাঠানো যায় তা নিশ্চিত করতে হবে। ৫) আলু যাতে বাইরে না চলে যায়, সে বিষয়ে নজর রাখতে হবে। ৬) অসাধু ব্যবসায়ীরা বেআইনি ভাবে আলুর দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

```