দ্য ওয়াল ব্যুরো: জন্মের পরেই কোনও শিশুর প্রথম খাবার এবং পানীয় মায়ের দুধ। এতে থাকা উপাদানই আমাদের সকলের শারীরিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই মাতৃদুগ্ধ পানের উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করতেই অগাস্টের প্রথম সপ্তাহকে আন্তর্জাতিক মাতৃ দুগ্ধপান সপ্তাহ হিসেবে মানুষের কাছে আনে ইউনিসেফ এবং হু-এর মতো আন্তর্জাতিক সংগঠন।
১৯৯২ থেকে প্রথম এই কটা দিনকে নির্দিষ্ট করা হয় মাতৃদুগ্ধ পান সপ্তাহ হিসেবে। বিশ্বজুড়ে ১২০ টি দেশে এই সপ্তাহ পালন করা হয় এখন। মায়ের দুধ শিশুর জন্য যতটা প্রয়োজন, বাচ্চাকে দুধ খাওয়ালে তা মায়ের শরীরেরও প্রয়োজন মেটায়। তাই জন্মের পর থেকে কমপক্ষে অন্তত ৬ মাস পর্যন্ত মাতৃদুগ্ধ, আর তারপর থেকে অন্য খাবারের সাথে প্রায় ১ থেকে ২ বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জন্য সচেতনতামূলক প্রচার করা হয় এই সপ্তাহে।
বিশ্বজুড়ে ১২০ টি দেশে এই সপ্তাহ পালন চলছে। তারই এক টুকরো পাওয়া গেল এ রাজ্যেরই দুর্গাপুরে। ‘দুর্গাপুর অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’ এর উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল সোমবার। এতে অংশ নিয়েছিলেন ওই সংগঠন সহ আই কিউ সিটি মেডিক্যাল কলেজ, দুর্গাপুর রোটারি ক্লাব ও দুর্গাপুর রেড ক্রশ সোসাইটির সাথে যুক্ত সদস্য সহ বহু চিকিৎসক, নার্স ও কর্মীরা। পদযাত্রাটি জংশন মলের সামনে থেকে বেরিয়ে সিটি সেন্টারের আশপাশের এলাকাগুলো দিয়ে প্রচার সেরে চতুরঙ্গ মাঠে গিয়ে শেষ হয়। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই কিউ সিটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল এম কে লাহোটি।
দেখুন সেই ভিডিয়ো
[video width="640" height="352" mp4="https://images1.thewall.in/uploads/2019/08/VID-20190806-WA0016.mp4"][/video]
এছাড়াও এদিনের পদযাত্রা কর্মসূচি ছাড়াও ‘দুর্গাপুর অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’ এর উদ্যোগে আই কিউ সিটি মেডিক্যাল কলেজে চিত্র প্রদর্শনী ও কুইজ কম্পিটিশনেরও আয়োজন করা হয়।