Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা, হাওড়া পুরভোটে মনোনয়ন জমার শেষদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও হাওড়ার পুরভোট (municipality) (poll) মাথায় রেখে ভোটার তালিকা প্রকাশ আর দিনকয়েক বাদেই। ১৭ নভেম্বর প্রকাশ হবে তা। ২০২১ এর বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ও ১ নভেম্বর পর্যন্ত ভোটার লিস্টে তোলা নাম মিলিয়ে কলকাতা

কলকাতা, হাওড়া পুরভোটে মনোনয়ন জমার শেষদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম

শেষ আপডেট: 13 November 2021 14:02

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও হাওড়ার পুরভোট (municipality) (poll) মাথায় রেখে ভোটার তালিকা প্রকাশ আর দিনকয়েক বাদেই। ১৭ নভেম্বর প্রকাশ হবে তা। ২০২১ এর বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ও ১ নভেম্বর পর্যন্ত ভোটার লিস্টে তোলা নাম মিলিয়ে কলকাতা, হাওড়া পুরসভার ওয়ার্ডভিত্তিক (ward )ভোটার তালিকা (voter list) বের করবে রাজ্য নির্বাচন কমিশন (election commission)। তবে তালিকা প্রকাশের পরও ভোটার লিস্টে নাম তোলার (enrolment)সুযোগ থাকছে প্রার্থীদের মনোনয়ন (nomination) জমা দেওয়ার শেষদিন পর্যন্ত। ওইদিন পর্যন্ত যাঁরা নাম তুলবেন, তাঁরাই ভোট দিতে পারবেন। তারপর যাঁরা লিস্টে নাম তোলার আবেদন করবেন, তাঁদের কলকাতা ও হাওড়া পুর নির্বাচনে ভোটদানের সুযোগ মিলবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে কলকাতা ও হাওড়ার পুর নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনকে সবরকম সহায়তার আশ্বাস দিল রাজ্য সরকার। কমিশনের চাহিদা মতো পর্যাপ্ত পুলিশকর্মী, ভোটকর্মী, বুথের পরিকাঠামো তৈরির আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার এব্য়াপারে হওয়া বৈঠকে মুখ্যসচিব ছাড়াও বৈঠকে ছিলেন, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম সহ কমিশন ও সরকারের পদস্থ আধিকারিকরা। ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পুলিস, ভোটকর্মী, বুথের পরিকাঠামো, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব।  

```