Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বভারতীতে শ্লীলতাহানির অভিযোগ, বিদ্যুতের বিরুদ্ধে পোস্টার, পুলিশি নিরাপত্তা চাইল বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর (VisvaBharati) উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই। মঙ্গলবারও উত্তপ্ত শান্তিনিকেতন (Shantiniketan)। সকাল থেকে পূরবী ও বলাকা গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কর্মীরা ভিতরে ঢুকতে পারেননি। তাঁরাও রাস্তায় দাঁড়িয়ে দুপুর

বিশ্বভারতীতে শ্লীলতাহানির অভিযোগ, বিদ্যুতের বিরুদ্ধে পোস্টার, পুলিশি নিরাপত্তা চাইল বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 31 August 2021 08:37

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর (VisvaBharati) উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই। মঙ্গলবারও উত্তপ্ত শান্তিনিকেতন (Shantiniketan)। সকাল থেকে পূরবী ও বলাকা গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কর্মীরা ভিতরে ঢুকতে পারেননি। তাঁরাও রাস্তায় দাঁড়িয়ে দুপুর পর্যন্ত। পড়ুয়াদের অভিযোগ, কর্মীদের বলা হয়েছে ছাত্র আন্দোলনের ফলে এমন হচ্ছে। কিন্তু উপাচার্যের নির্দেশেই তালা ঝুলিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় পৃথক আর একটি এফআইআর (FIR) দায়ের করেছেন পড়ুয়ারা। এদিন উপাচার্যের বিরুদ্ধে পোস্টার লাগায় ছাত্ররা। এমনিতে ছাত্র আন্দোলনের বৈশিষ্ট হচ্ছে চমকপ্রদ স্লোগান। যাদবপুর, প্রেসিডেন্সি সেসবের সাক্ষী। হোক কলরবের সময়েও যাদবপুরের তৎকালীন ভিসি অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল, ভিসি তুমি বাজে লোক, তোমার মাথায় উকুন হোক। এদিন শান্তিনিকেতনে দেখা গেল পড়ুয়ারা পোস্টারে লিখেছেন, ‘বিদ্যুতের বাড়লে তেজ, কমিয়ে দাও ভোল্টেজ।’

কলকাতায় অ্যাসিড হামলা, আহত চার মহিলা, একজনের চোখ আশঙ্কাজনক

গতকাল ভিসি বাংলোর সামনে ব্যানার ঝোলানো নিয়ে যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল তা নিয়ে শ্লীলতাহানির এফআইআর দায়ের করেছেন কয়েকজন ছাত্রী। তাঁদের অভিযোগ, পুরুষ নিরাপত্তারক্ষীরা তাঁদের গায়ে হাত দিয়েছেন। এদিন ক্যাম্পাসে মিছিল করার কথা ছিল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI)। কিন্তু তা হয়নি। দুপুর পর্যন্ত সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষরা (Aishe Ghosh) অবস্থান মঞ্চে বসে রয়েছেন। গতকাল উপাচার্যকে লাগাতার ঘেরাও করে রাখার কারণ দেখিয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর সেমিস্টারের রেজাল্ট বের করা হবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, জেলা পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে। জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে। প্রয়োজন মতো ব্যবস্থা নেবে। অধ্যাপক, কর্মী, আধিকারিক এবং কর্মসমিতির সদস্যদের একটি প্রতিনিধি দল "সমাধান সূত্র" নিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যান। উপাচার্য ঘনিষ্ঠ হওয়ায় তাঁদের সঙ্গে কেউ কথা বলেননি। প্রতিনিধি দল জানিয়েছে, "ছাত্ররা কথাই বলতে চাইছে না।" অন্যদিকে এই জমায়েতের ফলে কোভিডবিধি ভঙ্গের নালিশ করে শান্তিনিকেতন থানায় এফআইআর করেছেন পড়ুয়ারা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```