Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদ্যুতের বিশ্বভারতী ফের বিতর্কে, এবার কালীপুজোর ধারণা নিয়ে সেমিনার ডাকল বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। এবং তার নিউক্লিয়াস সেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। আগামী সোমবার বিশ্বভারতীতে (Visva Bharati University) 'কালীপুজোর ধারণা' সংক

বিদ্যুতের বিশ্বভারতী ফের বিতর্কে, এবার কালীপুজোর ধারণা নিয়ে সেমিনার ডাকল বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 22 July 2022 07:59

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। এবং তার নিউক্লিয়াস সেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)।

আগামী সোমবার বিশ্বভারতীতে (Visva Bharati University) 'কালীপুজোর ধারণা' সংক্রান্ত এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তাই নিয়েই দানা বেঁধেছে বিতর্ক৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে থাকা শান্তিনিকেতন আশ্রম এখনও ব্রহ্ম উপাসনার পীঠস্থান, সেখানে মূর্তিপুজো সংক্রান্ত আলোচনাসভা মানতে পারছেন না আশ্রমিক থেকে শুরু করে অনেকেই। এতে বিশ্বভারতীর সম্মানই ক্ষুণ্ণ হবে বলে মত শিক্ষামহলের অনেকের।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আশ্রমে ব্রহ্ম উপাসনা চলে আসছে একই রীতি মেনে। বলা যায় বিশ্বভারতীর হিমোগ্লোবিনে মিশে গিয়েছে ব্রহ্ম উপাসনা। এবার সেখানেই মা কালীর পুজো প্রসঙ্গে আলোচনাসভার আয়োজন করল কর্তৃপক্ষ।

আগামী সোমবার, ২৫ জুলাই বিশ্বভারতীর (Visva Bharati University) কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে 'কালীপুজোর ধারণা' সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জানা গেছে সেখানে উপস্থিত থাকবেন বরানগরের আলমবাজার মঠের সাধারণ সম্পাদক স্বামী সারধাত্মানন্দ মহারাজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও (Bidyut Chakraborty)।

উল্লেখ্য, আজও প্রতি সপ্তাহের বুধবার-সহ বছরের বিশেষ দিনগুলিতে শান্তিনিকেতনের উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা হয়৷ সেই বিশ্ববিদ্যালয়ে কালীপুজোর রীতি নিয়ে আলোচনা কেন হবে, সেই প্রশ্ন তুলছেন পড়ুয়া এবং আশ্রমিকরা। তাঁরা বিরোধিতা করে বলছেন, পড়াশোনার বাইরে কেন এই মূর্তিপুজো নিয়ে আলোচনা সভা হবে বিশ্বভারতীর মত একটি প্রতিষ্ঠানে। এই আলোচনা যে প্রতিষ্ঠান বিরোধী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদে তা একবাক্যে স্বীকার করছেন সকলেই।

বিষ্ণুপুরের হাসপাতালে আগুন, তিনতলা থেকে ঝাঁপ মহিলার, লুফে নিলেন কর্মীরা! দেখুন ভিডিও

প্রসঙ্গত, এর আগেও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) আয়োজিত একাধিক সেমিনার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷ যা নিয়ে আন্দোলনেও নেমেছিলেন পড়ুয়ারা৷ সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিশ্ববিদ্যালয়গুলির র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে বাংলার যাদবপুর ও কলকাতা ভাল জায়গায় থাকলেও, দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ১০০টির তালিকাতেও নেই বিশ্বভারতী।

বিদ্যুৎ চক্রবর্তীর কাজকারবার নিয়ে সমালোচনা বহুদিনের। পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার ঘটনায় তীব্র সংঘাত তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতিবিজরিত বিশ্ববিদ্যালয়ে। অনেকে বলে, রবীন্দ্রনাথ শিক্ষার যে মুক্ত চিন্তার দর্শন নিয়ে বিশ্বভারতী তৈরি করেছিলেন, বিদ্যুৎ জমানায় তাতেই কুঠারাঘাত করা হচ্ছে। শুধু তাই নয়, অনেকে এও বলেন, নাগপুরের আরএসএস সদর দফতরের স্নেহভাজন এই উপাচার্য বিশ্বভারতীর গৈরিকিকরণকেই আশু লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার কালীপুজোর ধারণা সংক্রান্ত আলোচনা সভার আয়োজন।


```