Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্বভারতীর পড়ুয়া অপহরণে বড় তথ্য, দুবরাজপুর থেকে আটক ৩ চুল ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভাড়াবাড়ি থেকে বিশ্বভারতীর (Visva Bharati University) পড়ুয়াকে অপহরণের (foreign student abduction) ঘটনায় বড় তথ্য হাতে এল পুলিশের। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার পর সেদিন সন্ধেতেই তদন্তে নামে বোলপুর থানার পুলিশ। আ

বিশ্বভারতীর পড়ুয়া অপহরণে বড় তথ্য, দুবরাজপুর থেকে আটক ৩ চুল ব্যবসায়ী

শেষ আপডেট: 23 September 2023 06:40

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভাড়াবাড়ি থেকে বিশ্বভারতীর (Visva Bharati University) পড়ুয়াকে অপহরণের (foreign student abduction) ঘটনায় বড় তথ্য হাতে এল পুলিশের। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার পর সেদিন সন্ধেতেই তদন্তে নামে বোলপুর থানার পুলিশ। আর তারপরেই তাঁরা জানতে পারে, ওই ছাত্রের ৫০ লক্ষ টাকা দেনা ছিল। সেটা টাকা শোধ না করাতেই অপহরণ করা হয়েছে ওই পড়ুয়াকে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে বোলপুরের অদূরে দুবরাজপুর থেকে তিনজনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, মায়ানমারের বাসিন্দা ওই পড়ুয়া নিজের দেশ থেকে চুল নিয়ে চিনে রফতানি করত। আর সেই ব্যবসার কারণেই তাঁর আলাপ হয়েছিল দুবরাজপুরের তিন ব্যবসায়ীর সঙ্গে। বিশ্বভারতীতে সংস্কৃতে পিএইচডি করার পাশাপাশি ওই চুলের ব্যবসাও বেশ জমে উঠেছিল সেই পড়ুয়ার। অভিযোগ, ব্যবসার কারণেই ৬ কোটি টাকা তাঁদের থেকে ধার করেছিলেন পান্না চা নামের সেই ছাত্র। পুলিশ জানিয়েছে, সেই টাকা এখনও পুরোপুরি শোধ না করাতেই অপহরণ করা হয়েছে ওই ছাত্রকে।

সূত্রের খবর পুলিশি জেরায় ওই তিনজন জানিয়েছে, ৬ কোটি টাকার মধ্যে এখনও ৫০ লাখ টাকা দেওয়া বাকি ছিল সেই পড়ুয়ার। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইলেও কিছুতেই দিচ্ছিলেন না পান্না। এরপরই তাঁকে অপহরণ করে টাকা পাওয়ার ছক কষে তিনজন। সেই প্ল্যানমাফিক বৃহস্পতিবার দুপুরে শান্তিনিকেতনের ইন্দিরাপল্লিতে ওই পড়ুয়ার ভাড়াবাড়িতে এসে তাঁকে গাড়িতে টেনেহিঁচড়ে তুলে চম্পট দেয় তিন অপহরণকারী।

এদিকে সেই সময় পান্না চা’র বাড়িতে তাঁর এক বন্ধুও ছিল। সেই বন্ধুর সামনে থেকেই বিশ্বভারতীর ওই বিদেশি পড়ুয়াকে অপহরণ করা হয় বলে অভিযোগ। (Visva Bharati University)

এরপর বৃহস্পতিবার সন্ধেয় ওই অপহরণের কথা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। সেখান থেকে তড়িঘড়ি থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে বোলপুর থানার পুলিশ। আপাতত ওই পড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যবসার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে ভরদুপুরে অপহরণ! ভাড়াবাড়ি থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা


```