Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Visva Bharati: বিশ্বভারতীর সেই অধ্যাপক জামিন পেলেন, জাতি বিদ্বেষের মন্তব্যে গ্রেফতার হয়েছিলেন

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের জেরে গ্রেফতার হয়েছিলেন তিনি। ১২ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) সহকারী অধ্যাপক সুমিত বসু। দিন বারো আগে কলকাতা থেকে গ্রেফতার ক

Visva Bharati: বিশ্বভারতীর সেই অধ্যাপক জামিন পেলেন, জাতি বিদ্বেষের মন্তব্যে গ্রেফতার হয়েছিলেন

শেষ আপডেট: 22 April 2022 08:35

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের জেরে গ্রেফতার হয়েছিলেন তিনি। ১২ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) সহকারী অধ্যাপক সুমিত বসু।

দিন বারো আগে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক সুমিত বসুকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের বিরুদ্ধে হাইকোর্টেও গিয়েছিলেন অধ্যাপক, যদিও হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। তারপরই শান্তিনিকেতন থানার পুলিশের এক বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেফতার করে৷

তাঁর বিরুদ্ধে কী অভিযোগ ছিল? পড়ুয়ারা যখন উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছিলেন সেই সময় অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌয়ের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করে বসেন সুমিত বসু। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে।

অধ্যাপকের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার বিষয় উল্লেখ করে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। সেই অভিযোগের ভিত্তিতেই গত ১০ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তাঁর প্রোফাইল ছবি দিয়ে অচেনা নম্বর থেকে তাঁকেই হুমকি মেসেজ, কে তিনি?


```