Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Visva Bharati : বিশ্বভারতীর গবেষকের শ্লীলতাহানির অভিযোগ উপাচার্যের রক্ষীর বিরুদ্ধে! নিশানায় বিদ্যুৎও

দ্য ওয়াল ব্যুরো : ফের বিতর্কে বিশ্বভারতী (Visva Bharati)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল। সেই সঙ্গে উপাচার্যের বাসভবন পূর্বিতার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানি

Visva Bharati : বিশ্বভারতীর গবেষকের শ্লীলতাহানির অভিযোগ উপাচার্যের রক্ষীর বিরুদ্ধে! নিশানায় বিদ্যুৎও

শেষ আপডেট: 21 May 2022 15:27

দ্য ওয়াল ব্যুরো : ফের বিতর্কে বিশ্বভারতী (Visva Bharati)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল। সেই সঙ্গে উপাচার্যের বাসভবন পূর্বিতার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে। তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির পক্ষ থেকে এই বিষয়ে শান্তিনিকেতন থানায় এফআইআর পর্যন্ত দায়ের করা হয়।

(Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শুক্রবার সন্ধেয় অফিস থেকে বেরিয়ে বাসভবনে যাওয়ার সময় কয়েকজন ছাত্রছাত্রী তাঁর সঙ্গে কথা বলতে চান। সেই দলে ছিলেন এক মহিলা গবেষক। তাঁর অভিযোগ, উপাচার্য বলেন, "নোংরা ছেলে-মেয়েদের সঙ্গে আমি কথা বলব না"। এরপরই উপাচার্যের গাড়ি প্রবল গতিতে ওই ছাত্রছাত্রীদের গায়ের উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কোনরকমে তাঁরা ছিটকে সরে গিয়ে প্রাণ বাঁচান বলে ওই গবেষকের দাবি।

অভিযোগ, এরপর উপাচার্যের বাসভবনের সামনে গেলে সেখানে নিরাপত্তারক্ষীরা ছাত্রদের মারধর করে। পাশাপাশি ওই মহিলা গবেষকের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। এই বিষয়ে ওই রাতেই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।

অভিযোগকারিনীর দাবি, উপাচার্যের বাসভবনের সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই সব প্রমাণ পাওয়া যাবে। এদিকে শনিবার বিশ্বভারতীর জনসংযোগ দফতরের পক্ষ থেকে সোমনাথ সৌ নামে এক ছাত্র ও অভিযোগকারিনীর বিরুদ্ধে বিবৃতি জারি করা হয়। সেখানে ওই দুই ছাত্রছাত্রীর বিরুদ্ধে উপাচার্যকে হেনস্থার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন : পরেশকে নিয়ে হাসির ফোয়ারা ফেসবুকে, ‘শিক্ষিকার গার্জেন কল’


```