Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ খুনের সুপারি! অস্ত্র-সহ ক্যানিং পুলিশের জালে ১

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: মানুষ মারার জন্য অর্ডার নেওয়া হয়। ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছিল এমনই প্রচার (Visiting card printed for murder)। নজরে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, দু’রাউন্ড কার্তুজ ও বেশকিছু ভিজিট

ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ খুনের সুপারি! অস্ত্র-সহ ক্যানিং পুলিশের জালে ১

শেষ আপডেট: 6 September 2023 06:13

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: মানুষ মারার জন্য অর্ডার নেওয়া হয়। ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছিল এমনই প্রচার (Visiting card printed for murder)। নজরে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, দু’রাউন্ড কার্তুজ ও বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

বাড়িতে বসেই অর্ডার করলেই খেল খতম! এ যেন জিনিসপত্র বেচাকেনা (Visiting card printed for murder)। মানুষ খুন করার জন্য অর্ডার নেওয়া হয়, খুব সম্প্রতি প্রকাশ্যে আসে এমনই বিজ্ঞাপনের কুপন। ভিজিটিং কার্ডে বড় বড় হরফে লেখা হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়। যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বরও দেওয়া রয়েছে সেখানে। রীতিমতো সাড়া পড়ে যায় ক্যানিংয়ে। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন (police arrested)।

এরপরেই গোপনসূত্রে খবর পেয়ে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত বুলেট ওরফে মোরসেলিম মোল্লাকে। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, দু রাউন্ড কার্তুজ ও বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ২০২২ সালের অগস্ট মাসে গ্রেফতার হয়েছিল বুলেট ওরফে মোরসেলিম মোল্লা। ২০২১ এর ৭ জুলাই গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে খুন হয়েছিলেন পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি সহ তিনজন। সেই খুনের মাস্টারমাইন্ড রফিকুল সরদারের ভাগ্নে এই বুলেট। ভিজিটিং কার্ড ছাপিয়ে এমন খুনের সুপারি নেওয়ার সঙ্গে একা বুলেট জড়িত নয় বলেই মনে করছে পুলিশ। গোটা গ্যাংটির খোঁজ পেতে বুলেটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন: সপ্তাহে ৭টি বড় অপারেশন, আউটডোরে হাজার দুয়েক রোগী দেখতেই হবে ডাক্তারকে, নির্দেশ রাজ্যের


```