Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাকাশিপাড়ার পুকুরে পালযুগের বিষ্ণুমূর্তি, নিয়ে আসা হল কলকাতার জুডিশিয়াল মিউজিয়ামে

দ্য ওয়াল ব্যুরো,নদিয়া: নাকাশিপাড়ার পুকুর থেকে উদ্ধার হওয়া তিনটি বিষ্ণুমূর্তিই প্রায় হাজার বছরের প্রাচীন বলে জানালেন বিশেষজ্ঞরা (Vishnu Idol Found)। তাঁদের অনুমান, দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের এই তিনটি বিষ্ণুমূর্তি পাল যুগের শেষের নিদর্শন

নাকাশিপাড়ার পুকুরে পালযুগের বিষ্ণুমূর্তি, নিয়ে আসা হল কলকাতার জুডিশিয়াল মিউজিয়ামে

শেষ আপডেট: 11 September 2023 14:10

দ্য ওয়াল ব্যুরো,নদিয়া: নাকাশিপাড়ার পুকুর থেকে উদ্ধার হওয়া তিনটি বিষ্ণুমূর্তিই প্রায় হাজার বছরের প্রাচীন বলে জানালেন বিশেষজ্ঞরা (Vishnu Idol Found)। তাঁদের অনুমান, দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের এই তিনটি বিষ্ণুমূর্তি পাল যুগের শেষের নিদর্শন। বহু কোটি টাকা মূল্যের এই মূর্তিগুলি কলকাতার স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে রাখার সিদ্ধান্ত হয়েছে।

১৪ মার্চ নাকাশিপাড়া থানার (Nakashipara) গাছা বেজপাড়া এলাকায় এক ব্যক্তির পুকুর খনন করার সময় মাটির নীচ থেকে তিনটি পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই মানুষের ভিড় ভেঙে পড়ে সেখানে। আবেগের বশে মূর্তিগুলি পুজো করতে দেওয়ার দাবি জানাতে থাকেন এলাকার মানুষ। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মূর্তিগুলি নাকাশিপাড়া থানায় নিয়ে আসে। সেই থেকে থানাতেই ছিল এই দুষ্প্রাপ্য় বিষ্ণুমূর্তি।

খবর পেয়ে রাজ্যের অ্যাডমিনেস্ট্রেটর জেনারেল অফ অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে মূর্তিগুলি কলকাতার স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়ে আসার উদ্যোগ নেন। সোমবার তিনি বলেন, “মূর্তিগুলির (Vishnu Idol Found) ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আমাদের অনুমান পাল যুগের শেষে এই বিষ্ণুমূর্তিগুলি তৈরি হয়েছিল। এই মূর্তিতে বৌদ্ধ সংস্কৃতিরও প্রভাব রয়েছে। এই মূর্তির গঠনশৈলী আসলে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির সংমিশ্রণ।”

তিনি জানান, এই মূর্তির দু পাশে লক্ষ্মী-সরস্বতী আছে। মাথার উপর গরুড় রয়েছে। মূর্তিগুলি যেহেতু অবিকৃত রয়েছে, তাই এর মূল্য আরও বেশি।

তাঁর কথায়, “এই মূর্তিগুলির যেহেতু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তাই ঘুরপথে যাতে বিদেশে না চলে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই এর সংরক্ষণ অত্যন্ত জরুরি।”

আরও পড়ুন: জাতীয় সড়কে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি! খুন নিয়ে ধোঁয়াশা কোচবিহারে


```