Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুকুর অতীত, অপরাধীকে ধরিয়ে দিল গরু! পুলিশ বিভাগে পাকাপাকি নিয়োগের ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করেছে কুকুর, সেরকম ঘটনা হামেশাই দেখা যায়। কিন্তু তাই বলে গরু (Cow)? কখনও শুনেছেন, পুলিশি তল্লাশি অভিযান সফলভাবে শেষ করার জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে গরুকে? কিন্তু তেমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ

কুকুর অতীত, অপরাধীকে ধরিয়ে দিল গরু! পুলিশ বিভাগে পাকাপাকি নিয়োগের ভাবনা

শেষ আপডেট: 13 May 2023 10:23

দ্য ওয়াল ব্যুরো: অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করেছে কুকুর, সেরকম ঘটনা হামেশাই দেখা যায়। কিন্তু তাই বলে গরু (Cow)? কখনও শুনেছেন, পুলিশি তল্লাশি অভিযান সফলভাবে শেষ করার জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে গরুকে? কিন্তু তেমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায়। সেখানে ট্রাফিক আইন ভেঙে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশকে নাকি অভাবনীয় সাহায্য করেছে স্থানীয় গরুর দল (Cows Help Police Locate Suspect)। তাদের সহায়তাতেই লুকিয়ে থাকা গোপন আস্তানা থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

আসলে হয়েছে কী, উত্তর ক্যারোলিনার বুন পুলিশ ডিপার্টমেন্ট (Boone Police Department) জোশুয়া রাসেল নামে এক ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। রাসেল নাকি একটি ট্রাফিক সিগনালে আইন ভেঙে নিজের ইচ্ছে মতো ছুটছিল। তাকে ধরতে গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ তাড়া করেন পুলিশ আধিকারিকরা। কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে একটি গ্রাম্য খামার এলাকায় ঢুকে পড়ে। সেখানেই এক গোপন আস্তানায় লুকিয়ে পড়েছিল অভিযুক্ত।

তাকে খুঁজতে সেখানে হাজির হয়েছিলেন পুলিশের আধিকারিকরাও। তখনই ওই এলাকায় থাকা একদল গরু অদ্ভুতভাবে পুলিশকে পথ দেখিয়ে নিয়ে যায় রাসেলের লুকিয়ে থাকার জায়গায়। সেখান থেকেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

পুরো ঘটনাটি বুন পুলিশ বিভাগের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করে জানানো হয়। 'স্পষ্টতই গরুরা চায় না সন্দেহভাজন অপরাধীরা তাদের চারণভূমিতে লুকিয়ে থাকুক। তারা আমাদের অফিসারদের দ্রুত সন্দেহভাজন ওই অপরাধীর লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে দেয়। গরুগুলি পুলিশকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং তাদের অনুসরণ করেই আধিকারিকরা অভিযুক্তের লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। নিজেদের জীবন বিপন্ন করে এই কাজ করার জন্য আমরা যেমন আমাদের অফিসার এবং ডেপুটিতে ধন্যবাদ জানাতে চাই তেমনই সাহায্যের জন্য গরুদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই,' পুলিশ বিভাগের পক্ষ থেকে লেখা হয় ওই ফেসবুক পোস্টে।

গবাদি পশুরা কি সত্যিই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে? গরুদের এই অপ্রত্যাশিত সাহায্য পাওয়ার পর পুলিশ বিভাগের তরফে এই বিষয়টি বিবেচনা করে দেখা শুরু হয়েছে। এমনকী, পুলিশ বিভাগে একটি বোভাইন ট্র্যাকিং ইউনিটও তৈরি করার কথা ভাবা হচ্ছে। তবে এর জন্য কয়েকটি বিষয় বিবেচনা করার প্রয়োজন রয়েছে। যেমন, বিভিন্ন ধরনের পুলিশি অভিযানের সঙ্গে গরু কতটা মানিয়ে নিতে পারে? তারা কী কেবলই লুকিয়ে থাকা সন্দেহজনকে খুঁজে পেতে পারে? গরু পালনের খরচ কি কে-৯ কুকুর পালনের খরচের চেয়ে কম? এছাড়া কীভাবেই বা গরুর মতো বড় প্রাণীকে অকুস্থলে নিয়ে যাওয়া হবে? তাদের চিকিৎসা এবং প্রশিক্ষণ দেওয়ার খরচই বা কেমন?

ভারতীয় রাজনীতিতে বর্তমানে বেশ প্রাসঙ্গিক গরু। বস্তুত, গত বেশ কয়েক বছর ধরেই গোমাতাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি। কিন্তু বিদেশের মাটিতেও গরু যে এতখানি প্রাসঙ্গিক হয়ে উঠবে, তাও আবার পুলিশের কাছে, তা কে জানত!

পার্থ-মানিক প্রাথমিকে চাকরি বিক্রি করেছেন দালালদের মাধ্যমে! রায়ে কী কী লিখলেন বিচারপতি


```