Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘনিষ্ঠ অবস্থায় প্রেমিক-প্রেমিকা, যুগলকে গাছে বেঁধে মার গ্রামবাসীদের! আটক একাধিক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বামী কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন। দীর্ঘদিন ছাড়া বাড়িতে আসেন। সেই অবকাশেই গ্রামেরই বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহবহিৰ্ভূত সম্পর্কে (Extramarital affair) জড়িয়ে পড়েছিলেন বধূ। মাঝে মাঝেই ঘনিষ্ঠ হতেন দুজন।

ঘনিষ্ঠ অবস্থায় প্রেমিক-প্রেমিকা, যুগলকে গাছে বেঁধে মার গ্রামবাসীদের! আটক একাধিক

শেষ আপডেট: 18 February 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বামী কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন। দীর্ঘদিন ছাড়া বাড়িতে আসেন। সেই অবকাশেই গ্রামেরই বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহবহিৰ্ভূত সম্পর্কে (Extramarital affair) জড়িয়ে পড়েছিলেন বধূ। মাঝে মাঝেই ঘনিষ্ঠ হতেন দুজন। শুক্রবার সন্ধ্যায় তেমনই অবস্থায় যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামের লোকজন। তারপর সারা রাত গাছে বেঁধে দুজনের পর চলে শারীরিক ও মানসিক নির্যাতন (villagers ties up couple)।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ (Hingalganj) থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর স্যান্ডেলার বিল এলাকায়। সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সি এক বধূ কালিতলা পঞ্চায়েতের সামসের গ্রামের বাসিন্দা ৩০ বছরের শশাঙ্ক মণ্ডলের সঙ্গে বিবাহবহিৰ্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বধূর স্বামী তপন মণ্ডল দীর্ঘদিন কাজের সূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে গত বেশ কিছুদিন ধরেই যুগলে ঘনিষ্ঠ হচ্ছিলেন বলে দাবি গ্রামবাসীদের। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ অবস্থায় শশাঙ্ক এবং ওই বধূকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

এরপরেই দুজনকে সারা রাত গাছে বেঁধে রাখেন স্থানীয়রা। মানসিক নির্যাতনের পাশাপাশি তাঁদের শারীরিকভাবেও হেনস্থা করা হয় বলে সূত্রের খবর। জানতে পেরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গ্রামবাসীরা দুজনকে পুলিশের হাতে তুলে দেন। তবে এই ঘটনায় কয়েকজন গ্রামবাসীকেও আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁদের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‘হ্যালো পার্থদা…’, অভিষেকের ফোনের ১৩ দিনের মাথায় সমাধান হল শতাব্দীপ্রাচীন সমস্যার


```