Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

এক রাস্তার বরাদ্দে অন্য রাস্তা তৈরির নালিশ গ্রামবাসীদের, ময়নাগুড়িতে বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এক জায়গায় রাস্তা তৈরির (road construction) বরাদ্দ টাকা খরচ হল অন্য জায়গায়। প্রতিবাদে চোর ধরো জেল ভরো আন্দোলনে নামার হুমকি দিলেন গ্রামবাসীরা (villagers)। পাকা রাস্তার তৈরি নিয়ে এই দুর্নীতির অভিযোগ উঠল ময়নাগুড়ির (

এক রাস্তার বরাদ্দে অন্য রাস্তা তৈরির নালিশ গ্রামবাসীদের, ময়নাগুড়িতে বিক্ষোভ

শেষ আপডেট: 27 September 2022 12:01

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এক জায়গায় রাস্তা তৈরির (road construction) বরাদ্দ টাকা খরচ হল অন্য জায়গায়। প্রতিবাদে চোর ধরো জেল ভরো আন্দোলনে নামার হুমকি দিলেন গ্রামবাসীরা (villagers)। পাকা রাস্তার তৈরি নিয়ে এই দুর্নীতির অভিযোগ উঠল ময়নাগুড়ির (Mainaguri) আমগুড়িতে। এক জায়গার রাস্তা তৈরির জন্য বরাদ্দ টাকা দিয়ে স্থানীয় পঞ্চায়েত নিজের খেয়াল খুশি মতো অন্য জায়গায় রাস্তা তৈরি করে ফেলেছে বলে অভিযোগ।

ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথের গ্রামবাসীরা। তাঁরা জানান, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বড় রাস্তা থেকে কৈলাস রায়ের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা করার জন্য বোর্ড ঝুলিয়েছিলেন। সেই কাজের জন্য ৪ লক্ষ ৯৬ হাজার ৩১৪ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এরপরও কাজ হয়নি। রাস্তার কাজ না হওয়ার পরেও সেই টাকা খরচ করা হয়েছে অন্যত্র। তাই এই রাস্তা দ্রুত না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন সবাই।

স্থানীয় বাসিন্দা কৈলাশ রায় বলেন, “বড় রাস্তা থেকে আমার বাড়ি পর্যন্ত প্রায় ১৯০ মিটার সিমেন্টের রাস্তা তৈরি হবে, এখানে বোর্ড লাগিয়ে সে কথা জানানো হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের এই রাস্তার জন্য বরাদ্দ টাকা দিয়ে অন্য জায়গায় রাস্তা হয়েছে। আমরা চাই অবিলম্বে আমাদের রাস্তা করা হোক। আর যদি এই কাজ না হয় তবে আমরা চোর ধরো জেল ভরো এই আন্দোলনে নামবো।”

গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় অবশ্য বলেন, “রাস্তা যে দিক দিয়ে শুরু হওয়ার কথা ছিল তা অন্যদিক দিয়ে হচ্ছে। ওই বোর্ড তুলে নিয়ে এসে গ্রামবাসীরা আরেকদিকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রাস্তার কাজ করা হবে।” জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ অবশ্য জানান, বিষয়টা তাঁর জানা নেই। তিনি বিডিওর সঙ্গে কথা বলবেন।

চক্রবূহ্যে বন্দি গাড়ি, ফিল্মি কায়দায় ডাকাত ধরল খেজুরি থানার পুলিশ


```