Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এটিএম থেকে জাল নোট! ক্যাশ গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ পূর্ব বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ব্যাঙ্কের এটিএম (ATM) থেকে বের হল জাল নোট (fake note)। প্রতিবাদে ক্যাশ গাড়ি আটকালেন স্থানীয়রা। এই ঘটনায় বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার গলসির পুরসাতে। এদিন দুপুর নাগাদ

এটিএম থেকে জাল নোট! ক্যাশ গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ পূর্ব বর্ধমানে

শেষ আপডেট: 19 January 2023 14:44

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ব্যাঙ্কের এটিএম (ATM) থেকে বের হল জাল নোট (fake note)। প্রতিবাদে ক্যাশ গাড়ি আটকালেন স্থানীয়রা। এই ঘটনায় বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার গলসির পুরসাতে।

এদিন দুপুর নাগাদ পুরসার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে আসেন গলসির ভাসাপুরের বাসিন্দা মোবারক হোসেন। তাঁর অভিযোগ, তিনি এক হাজার টাকা তুলতেই এটিএম থেকে একটি জাল নোট বের হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাঙ্কের ম্যানেজারকে জানান তিনি। কিন্তু ম্যানেজার তাঁর সমস্যার সমাধান করতে পারেননি। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়। এরমধ্যেই টাকা ভরার গাড়ি এটিএমে এলে টাকা ভরতে বাধা দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

এলাকাবাসীর দাবি, যারা এটিএমে টাকা ভরছে তাঁরাই ওই জাল নোট রেখেছে। বাইরের সাধারণ গ্রাহক কীভাবে এটিএমে জাল নোট ঢোকাবে। গাড়ি থেকে টাকা ঢোকানো হয় মেশিনে। তখন এটিএমের শাটারও বন্ধ রাখা হয়। গ্রাহক মোবারক হোসেন বলেন, “আমি এক হাজার টাকা তুলে দেখি একটির পিনের মতো কিছু ওঠা। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যাই। ম্যানেজার এবং ক্যাশ বিভাগে চেক করে বলা হয় নোটটি জাল। কোনও সুরাহা হল না। ব্যাঙ্ক থেকে থানায় ডায়েরি করতে বলা হয়েছে।” অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আধার আর মোবাইল নম্বরে কোটি টাকার প্রতারণা, চুঁচুড়ায় হতদরিদ্রের বাড়িতে হানা ভিনরাজ্যের পুলিশের


```