Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দামোদরের বুক থেকে অবৈধ বালি পাচার রুখতে এবার সক্রিয় গ্রামবাসীরাই, এলাকায় ধুন্ধুমার, আটক তিন ট্র‍্যাক্টর

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দামোদর নদের বুক থেকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাঙামাটি অঞ্চলে। কেনেটির মানা গ্রাম সংলগ্ন দামোদরের বুক থেকে অবৈধভাবে বালি তুলতে আসা এক গাড়ির চালককে ব্যাপক মারধর করে গ্রামবা

দামোদরের বুক থেকে অবৈধ বালি পাচার রুখতে এবার সক্রিয় গ্রামবাসীরাই, এলাকায় ধুন্ধুমার, আটক তিন ট্র‍্যাক্টর

শেষ আপডেট: 2 October 2020 11:12

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দামোদর নদের বুক থেকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাঙামাটি অঞ্চলে। কেনেটির মানা গ্রাম সংলগ্ন দামোদরের বুক থেকে অবৈধভাবে বালি তুলতে আসা এক গাড়ির চালককে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা। ঘটনাটিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সোনামুখী থানার ডিহিপাড়া পঞ্চায়েতের রাঙামাটি কেনেটি মানা গ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি,সরকারি আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গ্রাম থেকে একশ ফুট দূরে দামোদর নদ থেকে ট্রাক্টর ভরে বালি তোলা হচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং অবৈধ বালি ভর্তি ট্রাক্টরগুলিকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকে। অশান্তির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও বি.এল.আর.ও আধিকারিক। বালিবোঝাই তিনটি ট্রাক্টরকে আটক করে সোনামুখী থানায় নিয়ে যাওয়া হয়। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে গ্রামবাসীরা সমবেতভাবে জানান, এভাবে অবৈধভাবে দিনের পর নদী থেকে বালি তোলা হচ্ছে। বারবার জানিয়েও পুলিশ প্রশাসনের ঘুম ভাঙেনি। আইনের তোয়াক্কা না করে এভাবে নদীবুক থেকে বালি তোলা হলে আগামী দিনে আশেপাশের গ্রামগুলি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। গ্রামবাসীদের দাবি, বিডিও অফিস বিএলআরও অফিসে বারবার জানানোর পরেও নদী থেকে অবৈধ বালি তোলা বন্ধ হয়নি। তাই সরকারি কর্মচারীদের ভরসা না করে, অন্যায়ের প্রতিবাদে এবার গ্রামের লোকজনই সক্রিয় হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে দামোদরের বুক থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এ কথা একরকম স্বীকার করে নেন বি.এল.আর.ও আধিকারিক। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছোই এবং তিনটে বেআইনি বালিভর্তি ট্রাক্টর আটক করি। আগামী দিনে এই জাতীয় দুষ্কর্ম যাতে পুনরায় না হয় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান সরকারি আধিকারিকেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছে।

```