Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আউশগ্রামে পুলিশের উপর হামলা গ্রামবাসীদের, বেধড়ক মার দুই পুলিশকর্মীকে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক বিধবার খুনের পর দু'দিন কেটে গেলেও কাওকে গ্রেফতার করেনি পুলিশ। সেই কারণে অবশেষে অপরাধীকে গ্রেফতার করে ঘটনাস্থলে নিয়ে যেতেই গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ল পুলিশের উপর। ব্যাপক মারধর চালানো হল দুই পুলিশকর্মীর উপ

আউশগ্রামে পুলিশের উপর হামলা গ্রামবাসীদের, বেধড়ক মার দুই পুলিশকর্মীকে

শেষ আপডেট: 13 August 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক বিধবার খুনের পর দু'দিন কেটে গেলেও কাওকে গ্রেফতার করেনি পুলিশ। সেই কারণে অবশেষে অপরাধীকে গ্রেফতার করে ঘটনাস্থলে নিয়ে যেতেই গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ল পুলিশের উপর। ব্যাপক মারধর চালানো হল দুই পুলিশকর্মীর উপর (villagers attacked two police officers)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।

গত বুধবার সন্ধ্যায় আউশগ্রামের লাইকিংপাড়ার বাসিন্দা সুমি সোরেনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তবে ঘটনার দু'দিন কেটে যাওয়ার পরেও শনিবার পর্যন্ত কাওকে গ্রেফতার করেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ জমা হয়েছিল গ্রামবাসীদের মধ্যে। তারা একটি ডেপুটেশনও জমা দেন।

রবিবার সকালে মৃতার ছেলে মিঠুন সোরেনকে গ্রেফতার করা হয়। জেরায় সে জানিয়েছিল গ্রামের অন্য এক বাসিন্দার সঙ্গে মা-র সম্পর্কের কথা জানতে পেরেই রাগের মাথায় মা-কে খুন করে বসে। এরপরই ধৃতকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে হাজির হন আইসি আবদুর রব খান এবং দ্বিতীয় অফিসার উত্তম পাল। দু'জনের উপরেই চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় বেধড়ক মারধর। পরে অন্যান্য পুলিশকর্মীরা তাঁদের উদ্ধার করেন।

রাতে পূর্ব বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই দুই পুলিশকর্মীকে। তাঁদের দেখতে হাসপাতালে যান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি জানিয়েছেন হামলাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে।

যাদবপুরের ‘ইন্ট্রো’ পর্ব যেন আতঙ্কের অন্য নাম, কী কী হত সেখানে, বলতে গিয়ে শিউরে উঠছেন পড়ুয়ারা


```