Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরির দাবিতে গ্রামবাসীদের আন্দোলনে রণক্ষেত্র জামুরিয়া, পাথরে জখম বহু

দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম বর্ধমান: চাকরির দাবিতে গ্রামবাসীদের আন্দোলনে উত্তপ্ত হল জামুরিয়া (Villagers Agitation For Jobs)। এখানকার শিল্প এলাকায় একটি বেসরকারি কারখানার (Factory) বাইরে চাকরির দাবিতে গ্রামবাসীদের আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রের চেহ

চাকরির দাবিতে গ্রামবাসীদের আন্দোলনে রণক্ষেত্র জামুরিয়া, পাথরে জখম বহু

শেষ আপডেট: 15 November 2022 07:15

দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম বর্ধমান: চাকরির দাবিতে গ্রামবাসীদের আন্দোলনে উত্তপ্ত হল জামুরিয়া (Villagers Agitation For Jobs)। এখানকার শিল্প এলাকায় একটি বেসরকারি কারখানার (Factory) বাইরে চাকরির দাবিতে গ্রামবাসীদের আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়। কারখানা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। গ্রামবাসী ও কারখানা কর্তৃপক্ষ একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ করেছেন। উভয়পক্ষই তাদের লোকজন আহত হয়েছেন বলে দাবি করেছে।

জামুরিয়া শিল্প তালুকের শেখপুর এলাকায় এই স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি। স্থানীয় আখল্পুর গ্রামের বেশ কিছু বাসিন্দার দাবি, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে কারখানা কর্তৃপক্ষকে জমি দিয়েছিলেন তাঁরা। প্রায় ৩০ জনকে চাকরি দেওয়ার কথা ছিল কারখানা কর্তৃপক্ষের। যদিও সেই প্রতিশ্রুতি কর্তৃপক্ষ রাখেনি। জানা গেছে, কয়েক মাস ধরে তারা গ্রামবাসীদের কাজের বদলে মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল। বিক্ষোভকারীদের দাবি, ইদানিং সেই টাকাও বন্ধ হয়ে যায়। এরই প্রতিবাদে গত দশ দিন ধরে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন! পুঁতে দিয়েছিল দেহ, ৪ বছর পর গ্রেফতার স্ত্রী

জমিদাতাদের আন্দোলনের পাশাপাশি এলাকার মানুষও কর্মসংস্থানের দাবিতে লাগাতার আন্দোলন করে আসছিলেন। মঙ্গলবারও প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। পরে আচমকা তা মারমুখী রূপ নেয়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে কারখানার বহু শ্রমিক আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে কারখানা থেকে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।


```