লতাজির হাতে তুলে দেওয়া হল না কোলাজের পোর্ট্রেট, আক্ষেপ ব্যান্ডেলের শিল্পীর, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: কাগজের গায়ে কত রং, কত গল্প তা কেবল কোলাজ শিল্পীই বোঝেন। তাই তো সেভাবে দেখতে পান মনের ভেতরকার ছবিগুলো। কাগজ ছিঁড়ে ছিঁড়ে নিমেষে সাজিয়ে ফেলেন অজস্র রঙিন ধাঁধা। কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর মেলে না। সুর সম্রাজ্ঞী লতা মঙ
শেষ আপডেট: 6 February 2022 15:26
দ্য ওয়াল ব্যুরো: কাগজের গায়ে কত রং, কত গল্প তা কেবল কোলাজ শিল্পীই বোঝেন। তাই তো সেভাবে দেখতে পান মনের ভেতরকার ছবিগুলো। কাগজ ছিঁড়ে ছিঁড়ে নিমেষে সাজিয়ে ফেলেন অজস্র রঙিন ধাঁধা। কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর মেলে না। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর যে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন তা কল্পনা করতে পারেননি ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা।
কাগজ ছিঁড়ে ছিঁড়ে বিশিষ্ট শিল্পীদের অপূর্ব সব পোর্ট্রেট তৈরি করেন তিনি। বহু পরিশ্রম করে লতাজির পোর্ট্রেটও গড়েছিলেন। অল্প বয়সের সেই লতা মঙ্গেশকর, হাসছেন মুক্তোর মতো। মুম্বাইয়ে গিয়ে নিজে হাতে সেই পোর্ট্রেট সুর তারকার হাতে তুলে দেবেন ভেবেছিলেন তপন বাবু, কিন্তু সে সুযোগ আর হল না।

রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নক্ষত্র পতনের খবর আসতেই শোকে হতভম্ব হয়ে পড়েন তিনি। মুম্বই নিবাসী এক বন্ধুর মাধ্যমে লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে কথাও হয়েছিল, করোনা মিটলেই তিনি মুম্বইয়ে রওনা হবেন, ছবিটা দিয়ে আসবেন সাক্ষাৎ সরস্বতীকে।
দেখুন ভিডিও।
https://youtu.be/EItKGzYmE_w
কিন্তু এখন! অন্যান্য প্রয়াত তারকার কোলাজ রাজ্যে লতাজির হাসিমুখও স্থান করে নিল। টুপ করে তারা খসাও যেমন বিপুল ঘটনা, এও তেমন। কিন্তু আফসোস যে রয়েই যাবে তপন বাবুর!