Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দূষণ রুখতে কড়া পদক্ষেপ পরিবহণ দফতরের, কোন যানবাহনের ক্ষেত্রে জারি হল এই নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নতুন গাড়ির পারমিট (permit) ও রেজিস্ট্রেশন (Vehicles registration) দেওয়ার ক্ষেত্রে কড়া হল রাজ্য পরিবহণ দফতর। গাড়ি থেকে নির্গত দূষণের মাত্

দূষণ রুখতে কড়া পদক্ষেপ পরিবহণ দফতরের, কোন যানবাহনের ক্ষেত্রে জারি হল এই নির্দেশ

শেষ আপডেট: 2 March 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো: দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নতুন গাড়ির পারমিট (permit) ও রেজিস্ট্রেশন (Vehicles registration) দেওয়ার ক্ষেত্রে কড়া হল রাজ্য পরিবহণ দফতর। গাড়ি থেকে নির্গত দূষণের মাত্রার উপর নির্ভর করে কিছু গাড়ি তুলে নেওয়া হবে। ভারত স্টেজ-v এর কম মানের গাড়িগুলিকে রাস্তায় বেরোনোর অনুমতি মিলবে না। তার বদলে স্টেজ-vi-এর কিছু গাড়িকে রাস্তায় নামানো হবে। মোদ্দা কথা, নতুন নিয়ম অনুযায়ী স্টেজ-v এর কম মানের গাড়ি আর রাজ্যে চলবে না। সে জায়গায় স্টেজ-vi এর যানবাহনকে চলার অনুমতি দেবে সরকার।
কী বলা হল নতুন নিয়মে?

• ১৯৮৮ মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী যে কোনও যানবাহন রেজিস্ট্রেশন কর্তৃপক্ষই রেজিস্ট্রেশন করতে পারবে।

• গাড়ির মালিকের ঠিকানার প্রমাণ জরুরি। অর্থাৎ গাড়ির মালিক কোথায় থাকেন, তা উপযুক্ত প্রমাণ সমেত (আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি) জমা দিতে হবে।

• মোটর ভেহিকেল গুলি অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে।

• আন্তঃরাজ্যের ক্ষেত্রে স্টেজ-iv এর কোনও গাড়িকে পারমিট দেবে না রাজ্য পরিবহণ দফতর।

• ১৫ বছরের বেশি পুরনো গাড়িগুলিকে বাতিল করা হবে।

• বাতিল হওয়া গাড়ি স্ক্যাপ করা হবে। এবং এর জন্য প্রতিটি জেলায় স্ক্যাপ গ্রাউন্ড তৈরি হবে।

চার নভশ্চরকে নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছে ইলন মাস্কের স্পেস এক্স, শুরু হল কাউন্টডাউন


```