Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কালবৈশাখীর দাপটে নুইয়ে পড়েছে কলা, ঝিঙে-কুমড়ো! কপালে হাত নদিয়ার চাষিদের

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কালবৈশাখী ঝড়ে (West Bengal Strom) লন্ডভন্ড নদিয়ার (Nadia) নাকাশিপাড়া থানার বিলকুমারি গ্রাম। মঙ্গলবার বিকেলে চারিদিক কালো মেঘে ঢেকে গিয়েছিল। তারপরেই ওঠে তুমুল ঝড়। বেশ কয়েক মিনিট ধরে চলে কালবৈশাখীর তাণ্ডব। সঙ্গে বৃষ

কালবৈশাখীর দাপটে নুইয়ে পড়েছে কলা, ঝিঙে-কুমড়ো! কপালে হাত নদিয়ার চাষিদের

শেষ আপডেট: 17 May 2023 07:35

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কালবৈশাখী ঝড়ে (West Bengal Strom) লন্ডভন্ড নদিয়ার (Nadia) নাকাশিপাড়া থানার বিলকুমারি গ্রাম। মঙ্গলবার বিকেলে চারিদিক কালো মেঘে ঢেকে গিয়েছিল। তারপরেই ওঠে তুমুল ঝড়। বেশ কয়েক মিনিট ধরে চলে কালবৈশাখীর তাণ্ডব। সঙ্গে বৃষ্টি শুরু হয়। সবজি ও ফলের চাষে (Damage Farming) ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘর। চাষিরা বড়সড় লোকসানের আশঙ্কা করছেন।

চাষিরা জানিয়েছেন, মাঠে ঝিঙে, কুমড়ো চাষ করেছিলেন তাঁরা। সেসমস্ত গাছ ঝড়ে নুইয়ে পড়েছে। গাছের সবজিও মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

একই অবস্থা এলাকার কলাবাগানগুলির। ঝড়ের ধাক্কায় কলাগাছগুলি মাটি থেকে উপড়ে গিয়েছে। তাতে যে কাঁদি হয়েছিল সেগুলিও মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এলাকার এক কলা চাষি জানান, ঝড়ের জন্য তাঁর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতেই রাজ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সোমবারে কলকাতায় কালবৈশাখী আছড়ে পড়েছিল। এরপর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। এই ঝড়-বৃষ্টির দাপটে দক্ষিণবঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। জেলাগুলিতে চাষবাসের ক্ষয়ক্ষতিও হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি। সকালে গরম থাকলেও বিকেলের পর থেকেই বদলাতে থাকবে আবহাওয়া। কালো মেঘের দেখা মিলবে, ঝেঁপে নামবে বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভাগ ভানু ভাগ! একাধিকবার বিস্ফোরণ, এগরার বাজির রাজা নাকি নিজেই ভোজবাজির মতো উবে যেত তারপর


```