Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বন্দে ভারতের নিরাপত্তা বাড়াতে হোয়্যাটস অ্যাপ গ্রুপ, ট্রেনে থাকবে জিআরপিও

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পাথর মেরে কাঁচ ভাঙার পর বন্দে ভারতের (Vande Bharat Express) নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া ব্যবস্থা নিল রেল। ঠিক হয়েছে এবার আরপিএফের পাশাপাশি জিআরপিও (GRP) থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও তৈরি করা হল বিশেষ হ

বন্দে ভারতের নিরাপত্তা বাড়াতে হোয়্যাটস অ্যাপ গ্রুপ, ট্রেনে থাকবে জিআরপিও

শেষ আপডেট: 4 January 2023 13:15

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পাথর মেরে কাঁচ ভাঙার পর বন্দে ভারতের (Vande Bharat Express) নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া ব্যবস্থা নিল রেল। ঠিক হয়েছে এবার আরপিএফের পাশাপাশি জিআরপিও (GRP) থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও তৈরি করা হল বিশেষ হোয়্যাটস অ্যাপ গ্রুপ (WhatsApp Group)।

বুধবার শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের এসআরপি অফিসে জিআরপির সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এস. সেলভামুরুগান আরপিএফ ও জিআরপির আইসি ও ওসিদের সঙ্গে বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। সেখানেই এই ট্রেনের সুরক্ষায় জিআরপির তরফে বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপ বানানোর কথা বলা হয়েছে। সেই গ্রুপে থাকবেন উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপির আইসি ও ওসিরা। বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনগুলি পার করলেই সঙ্গে সঙ্গে পরিস্থিতির কথা জানানো হবে সেই গ্রুপে।

এছাড়াও ঠিক হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে জিআরপির তরফে কয়েকজন কর্মী এনজেপি থেকে হাওড়া পর্যন্ত যাবেন। বন্দে ভারত চালু হতেই কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর মেরে ভাঙা হয় ট্রেনের দরজার কাঁচ। মঙ্গলবার এনজেপি ঢোকার মুখেও পাথর মারা হয়। দুটি ঘটনায় জিআরপি এর তরফেও তদন্ত করা হচ্ছে।

জিআরপির এসপি, এস সেলভামুরুগান জানান, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তাঁরা। তিনি বলেন, “এর পাশাপাশি যে সব স্টেশন লাগোয়া এলাকায় ঘটনাগুলো ঘটেছে সেখানে স্থানীয় পুলিশ ও সাধারণ মানুষের সাহায্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আরপিএফের থেকে বিভিন্ন কেস আমরা নেওয়ার চেষ্টা করছি। কারণ আরপিএফের থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট অনেক বেশি। কাজেই সেগুলোর তাড়াতাড়ি নিষ্পত্তি করা সম্ভব হবে।”

মোমিনপুর হিংসার তদন্তে নামল এনআইএ, ঘিরে ধরে বিক্ষোভ, উদ্ধার লক্ষ লক্ষ টাকা


```