Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘৃণা - বিদ্বেষে শীর্ষে উত্তর প্রদেশ, গুজরাত বলছে অ্যামনেস্টি  

দ্য ওয়াল ব্যুরো: গোরক্ষার নাম নিয়ে কখনও খুন হচ্ছেন মুসলিমরা। কোথাও বা হিন্দু তরুণীর সঙ্গে বসে কথা বলার জন্য গণরোষের শিকার হচ্ছেন সংখ্যালঘু তরুণ। আবার ঘোড়ায় চড়ার জন্য বেধড়ক মারা হচ্ছে দলিতকে। দেশজুড়ে এমন ঘটনা দেখা যাচ্ছে প্রায়ই। ইংরাজি শব্দ

ঘৃণা - বিদ্বেষে শীর্ষে উত্তর প্রদেশ, গুজরাত বলছে অ্যামনেস্টি  

শেষ আপডেট: 17 July 2018 15:10

দ্য ওয়াল ব্যুরো: গোরক্ষার নাম নিয়ে কখনও খুন হচ্ছেন মুসলিমরা। কোথাও বা হিন্দু তরুণীর সঙ্গে বসে কথা বলার জন্য গণরোষের শিকার হচ্ছেন সংখ্যালঘু তরুণ। আবার ঘোড়ায় চড়ার জন্য বেধড়ক মারা হচ্ছে দলিতকে। দেশজুড়ে এমন ঘটনা দেখা যাচ্ছে প্রায়ই। ইংরাজি শব্দ লিঞ্চ ব্যবহার করে কেউ কেউ বলছেন, এই দেশের নাম লিঞ্চ-ই-স্তান। কেউ আবার বলছেন, দেশ নয় বিদ্বেষ। বিরোধীদের সেই অভিযোগকেই এবার মান্যতা দিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের সংগ্রহ করা তথ্য জানাচ্ছে, শুধু এই বছরের প্রথম ছ’মাসেই, দেশ জুড়ে ১০০টা এমন অপরাধ ঘটেছে যার মূলে আছে ঘৃণা বা বিদ্বেষ। এর মধ্যে ৬৭টি দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে। আর ২২টার শিকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়। ৪২ টি ঘটনায় প্রাণ গিয়েছে মানুষের। ১৩ টা ঘটনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মহিলারা যৌন অপরাধের শিকার হয়েছেন। এই বিদ্বেষজনিত অপরাধে প্রথম উত্তরপ্রদেশ। সেইখানে ঘটেছে ১৮ টি এমন ঘটনা। তারপরেই আসছে গুজরাতের নাম। সেখানে ঘটেছে ১৩ টি ঘটনা। আটটা করে এমন ঘটনা নিয়ে তিন নম্বরে – রাজস্থান, তামিলনাড়ু এবং বিহার। প্রসঙ্গত উত্তরপ্রদেশ, গুজরাত এবং রাজস্থান বিজেপি শাসিত রাজ্য। বিহারেও চলছে নীতীশ কুমারের জেডি(ইউ) এর সঙ্গে বিজেপির জোট সরকার। স্বভাবতই রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এই তথ্য কি তবে মান্যতা দিল না বিরোধীদের অভিযোগকে? প্রমাণ করল না মেরুকরণের রাজনীতির জন্যই দেশ জুড়ে বাড়ছে বিদ্বেষের বাতাবরণ? এই পুরো তথ্যই পাওয়া যাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার ‘হল্ট দ্য হেট’ নামক বিশেষ ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটে। এই প্রসঙ্গে অ্যামনেস্টির এক্সিকিউটিভ ডিরেক্টর, আকার পটেল জানাচ্ছেন, ‘বেশির ভাগ ঘটনাই খুব মর্মান্তিক। কোথাও দলিতদের মারা হচ্ছে ঘোড়ায় চড়ার জন্য। মুসলমানদের মারা হচ্ছে গোহত্যার অজুহাত দিয়ে, দলিত মহিলাদের ধর্ষণ করে জ্বালিয়ে মারা হচ্ছে।’ প্রসঙ্গত, গত বছরের রিপোর্টেও ভারতের এই বিদ্বেষমূলক অপরাধ বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল অ্যামনেস্টি। উঠে এসেছিল গৌরী লঙ্কেশের মতো সাংবাদিকদের খুন হওয়ার ঘটনা। দেশের মানবাধিকার আন্দোলনের কর্মীদের অনেকেরই অভিযোগ, বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই বেড়েছে একের পর এক এমন ঘটনা। একদিকে যেমন উগ্র হিন্দুত্ববাদীদের হাতে খুন হয়েছেন কালবুর্গি, পানসারে, গৌরী লঙ্কেশের মতো বুদ্ধিজীবীরা, তেমনই গোমাংস খাওয়ার বা গোহত্যার অভিযোগে খুন করা হয়েছে দেশের সংখ্যালঘুদের। বেড়েছে দলিতদের ওপরে আক্রমণের ঘটনাও। রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়েও অভিযোগের তির হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেই। একই সঙ্গে বেড়েছে দেশজুড়ে উস্কানিমূলক মন্তব্যও।

```