Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার সভায় অনুপস্থিত উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক, কাল সাংবাদিক বৈঠক করে 'উত্তর' দেবেন প্রবীর ঘোষাল

রফিকুল জামাদার ভোট আসছে। এখন প্রায় দিনই রাজ্যের নানা প্রান্তে দলীয় জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তেমনই সভা ছিল হুগলির পুরশুড়ায়। সেই সভাতেই গরহাজির প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার বিধায়কের উপস্থিত ন

মমতার সভায় অনুপস্থিত উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক, কাল সাংবাদিক বৈঠক করে 'উত্তর' দেবেন প্রবীর ঘোষাল

শেষ আপডেট: 25 January 2021 09:11

রফিকুল জামাদার

ভোট আসছে। এখন প্রায় দিনই রাজ্যের নানা প্রান্তে দলীয় জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তেমনই সভা ছিল হুগলির পুরশুড়ায়। সেই সভাতেই গরহাজির প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার বিধায়কের উপস্থিত না থাকা অনেকেরই নজর কেড়েছে আলাদা করে। নিজেরই জেলায় দলীয় নেত্রীর এত বড় সভা, অথচ সেখানে রইলেন না প্রবীরবাবু! উল্টে জানালেন, "যা বলার তা কাল সাংবাদিক বৈঠক করে বলব।" কী বলবেন প্রবীরবাবু! ইতিমধ্যেই ঘনিয়েছে জল্পনা। বস্তুত, গত কয়েক দিন ধরে তৃণমূলের অন্দরে যা চলছে, তাতে স্বাভাবিক ভাবেই এই অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হওয়া অবধারিত। দলের কর্মীদের একাংশ নানাকিছুই অনুমান করছেন, কী বলতে পারেন তিনি আগামীকাল। এমনও শোনা যাচ্ছে, শুভেন্দুর মতো দলবদল করতে পারেন এই বিধায়কও। কারণ গত কয়েক দিন ধরেই তাঁর নানা মন্তব্যের মধ্যে দিয়ে দলের প্রতি অসন্তোষ ও অনুযোগ ধরা পড়েছে। এসবের মধ্যে নিজের জেলার দলীয় সভায় তাঁর অনুপস্থিতি তাতপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে দ্য ওয়ালের তরফে টেলিফোন করা হয় প্রবীক ঘোষালকে। তিনি ফোনে বলেন, "হ্যাঁ আমি আজ যাইনি সভায়। কাল বেলা সাড়ে বারোটায় আমার কোন্নগরের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে উত্তর দেব, কেন যাইনি।" প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখেই প্রবীর ঘোষাল বলেছিলেন, ‘‘লোকসভায় আমাদের ফলাফল খারাপ হয়েছিল। তার পরে সংগঠনে পরিবর্তন আনা হয়। কিন্তু তা কতটা ফলপ্রসূ হয়েছে, তা নিয়ে সংশয় রয়ে গেছে। সংগঠন এবং সরকারের কাজকর্ম দুদিকেই বেশ কিছু ত্রুটি রয়ে গেছে। এটা বলতে আমার কোনও দ্বিধা নেই।’’ নিজের এলাকার একটি রাস্তা নিয়েও ক্ষোভ উগরে দেন প্রবীরবাবু। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। কিন্তু উন্নয়নে ঘাটতি থেকে যাচ্ছে। সেটা মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। আমার এলাকার একটা রাস্তা দু’টি পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে। রাস্তাটি সারানোর জন্য দীর্ঘদিন ধরে দরবার করছেন মানুষ। কিন্তু কোনও সুরাহা হয়নি। এগুলোর সমাধান করতে না পারলে ২১ শের লড়াই কঠিন হবে।’’ এই সব মন্তব্যে চাপা ছিল না দলের প্রতি তাঁর অসন্তোষ। অনেকের কানেই বেসুরো ঠেকেছিল তাঁর কথাগুলি। এখানেই শেষ নয়, ২০ তারিখে ফের মুখ খোলেন প্রবীরবাবু। এবার তিনি অভিযোগ করেন, পরিকল্পনা করে তাঁকে নির্বাচনে হারানোর চেষ্টা চলছে। কেন? প্রবীরবাবুর বক্তব্য, তিনি বারবার জানানো সত্ত্বেও কোন্নগরের রাস্তা মেরামতির ব্যাপারে উদ্যোগ নেয়নি তৃণমূল পরিচালিত কানাইপুর গ্রাম পঞ্চায়েত। পরপর দু'দিন দলের প্রতি এই অনুযোগ উগরে দেওয়ার পরে আজ তাঁর দলীয় সভায় হাজিরা না দেওয়া অনেকের চোখেই বিশেষ গুরুত্ব নিয়ে ধরা দিয়েছে। এখন আগামীকালের সাংবাদিক বৈঠকে তিনি কী বলেন, সেদিকেই তাকিয়ে রাজনীতি মহল।

```