Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপাড়ায় আবর্জনা স্তূপে সেই দুপুর থেকে আগুন! ধোঁয়ায় দমবন্ধ অবস্থা বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শুক্রবার রাতে হুগলি (Hooghly) জেলার উত্তরপাড়া, ডানকুনির বিস্তীর্ণ এলাকার মানুষ দেখতে পেয়েছেন আকাশ থেকে ঝরে পড়ছে ছাই। অনেকেই বলতে শুরু করেন যে, ছাইবৃষ্টি শুরু হয়েছে। যা নিয়ে গুঞ্জন শুরু হয় এলাকার মানুষদের মধ্য

উত্তরপাড়ায় আবর্জনা স্তূপে সেই দুপুর থেকে আগুন! ধোঁয়ায় দমবন্ধ অবস্থা বাসিন্দাদের

শেষ আপডেট: 3 March 2023 18:17

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শুক্রবার রাতে হুগলি (Hooghly) জেলার উত্তরপাড়া, ডানকুনির বিস্তীর্ণ এলাকার মানুষ দেখতে পেয়েছেন আকাশ থেকে ঝরে পড়ছে ছাই। অনেকেই বলতে শুরু করেন যে, ছাইবৃষ্টি শুরু হয়েছে। যা নিয়ে গুঞ্জন শুরু হয় এলাকার মানুষদের মধ্যে। কিন্তু সেই গুঞ্জন বাড়ার আগেই জানা গেল আসল কারণ। জানা যায়, উত্তরপাড়ার মাখলা এলাকা পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের পাশে পড়ে থাকা আবর্জনার স্তূপে আগুন (Uttarpara Fire Broke Out) লেগে গেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেই ধোঁয়া থেকে দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। কী হয়েছে দেখতে নাক-মুখ ঢেকে রাস্তায় নেমে পড়েন প্রচুর মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্লাস্টিকে আগুন ধরিয়ে দেওয়ায় দূষণ ছড়াচ্ছে। বর্জ্যের স্তূপে শুক্রবার দুপুরে আগুন লাগে। সন্ধ্যা পেরিয়ে গেলেও সেই আগুন নেভে না। এরফলে বাজে ধোঁয়া তৈরি হয়েছে যা অস্বস্তির কারণ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ এবং উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। ঘটনা প্রসঙ্গে দিলীপ যাদব বলেন, "এই আগুন ভয়াবহ অবস্থায় আছে। দমকলকে খবর দেওয়া হয়। দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এই ধোঁয়ায় সত্যিই খুব কষ্ট হচ্ছে।"

শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিল্লির দূষণের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধও করেন স্থানীয়রা।

দিনভর অপেক্ষার পরেও নওসাদ জেল থেকে না ফেরায় হতাশ ফুরফুরা


```