Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আচমকা পদত্যাগ, আগামিকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: আচমকাই পদত্যাগ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Uttarbanga University) রেজিস্ট্রার (Registrar Resigns) নূপুর দাস। আজ, বৃহস্পতিবার নূপুরদেবী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন । তবে এব

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আচমকা পদত্যাগ, আগামিকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল

শেষ আপডেট: 7 September 2023 15:35

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: আচমকাই পদত্যাগ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Uttarbanga University) রেজিস্ট্রার (Registrar Resigns) নূপুর দাস। আজ, বৃহস্পতিবার নূপুরদেবী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন । তবে এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামিকাল, শুক্রবার বিকাশ ভবনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ে আলোচনা করতে রাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও ডাকা হয়েছিল। কিন্তু ঠিক তার আগেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদ থেকে নূপুরদেবী ইস্তফা দিলেন।

কিন্তু কী কারণে আচমকা এই পদত্যাগ? নুপূরদেবী কারণ হিসাবে জানিয়েছেন, তাঁর মেয়াদ আর কয়েকদিন পর শেষ হয়ে যাবে। তাই ব্যক্তিগত সমস্যা থাকায় তিনি আগেই পদত্যাগ করলেন।

এবিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Uttarbanga University) উপাচার্য রথীন বন্দোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এটির বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের অন্দরে কান পাতলে অন্য কথা শোনা যাচ্ছে। রাজ্য-রাজ্যপালের সংঘাতই নাকি এর মূল কারণ। কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রীর বৈঠকে না যাওয়ার জন্য রাজভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। সেই চিঠি নিয়ে টানাপোড়েন শুরু হয়। এই বৈঠকের একদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রারের পদ থেকে ইস্তফা দিলেন নূপুরদেবী।

এবছরের জুন মাসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাবে যোগ দেন নূপুর দাস। তাঁকে তিন মাসের জন্য তাঁকে এই পদে বসানো হয়েছিল। আগামী ২০ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই নূপুর দাস পদত্যাগ করায় প্রশ্ন উঠছে।'

আরও পড়ুন: ইস্তফা দেওয়া উপাচার্যদের পাল্টা প্রশ্ন শিক্ষা দফতরের, 'কে হুমকি দিয়েছে ৪ দিনের মধ্যে বলুন'


```