
শেষ আপডেট: 26 December 2019 04:27
কলকাতা থেকে দেখা সূর্যগ্রহণ।[/caption]
এদিন গ্রহণ দেখা যায় কলকাতা-সহ গোটা ভারতে। দক্ষিণের রাজ্য, কেরল ও তামিলনাড়ুর আকাশে সবচেয়ে বেশি ঢাকা পড়েছিল সূর্য, প্রায় ৯৩ শতাংশ। অবশ্য মধ্য ভারত, পশ্চিম ভারত ও পূর্ব ভারতে সূর্যের ৩০ শতাংশ পর্যন্ত ঢেকে যাওয়া অংশ দেখা গেছে। কলকাতা থেকেও তাই।
সকালেই ৮টা ২৭মিনিট থেকে শুরু হয়েছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। চলে বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত। সর্বোচ্চ পর্যায়ে ৩ মিনিট ৪০ সেকেন্ড স্থায়ী হবে গ্রহণ। তারপরেই ছাড়তে শুরু করবে।
একমাত্র অমাবস্যা তিথিই সূর্যগ্রহণ হয়।
এ দিন ভারতের একাধিক শহরের মানুষই হয় গ্রহণ দেখতেই পাননি, না হয় মেঘ-কুয়াশার ফাঁক দিয়ে দেখেছেন। যেমন বেঙ্গালুরুর আকাশ থেকে গ্রহণ প্রায় দেখাই যায়নি। অনেক মজার টুইটও লক্ষ্য করা গেছে এদিন গ্রহণ নিয়ে।
https://twitter.com/pranavsapra/status/1210060346058330116
https://twitter.com/uroojtahira2/status/1209905528316538881
https://twitter.com/ShraddhasNisha/status/1210050520720609281
https://twitter.com/karthik27Shetty/status/1210051387721039872
তবে সকলেই হতাশ হয়েছেন এমন নয়, ভারতের বাইরে দুবাই থেকে দেখা গেছে অগ্নিবলয়, আবার কোথাও মেঘ না থাকায় খালি চোখে তাকানোই যায়নি সূর্যের দিকে।
[caption id="attachment_171628" align="alignnone" width="600"]
দুবাই থেকে দেখা অগ্নিবলয়[/caption]
যাঁরা এখনও সংস্কারমুক্ত হতে পারেননি তাঁরা গ্রহণের পরে নদীতে স্নান করেন, গ্রহণের সময় কোনও রান্না করেন না, খাওয়াদাওয়া করেন না। রান্নাকরা খাবার তুলসিপাতায় ঢেকে রাখেন।