লাইভ: দিলীপের খড়্গপুরে হার বিজেপির, প্রদীপ জ্বালাল তৃণমূল
দ্য ওয়াল ব্যুরো: নামে তিন আসনে উপনির্বাচন। কিন্তু আদতে এর ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছু। বাংলার রাজনীতির হাওয়ামোরগ কোনদিকে মুখ করে আছে, জানিয়ে দেবে খড়্গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জে উপনির্বাচনের ফলাফল।
এই তিন আসনে ভোটগ্রহণ হয়েছিল গত
শেষ আপডেট: 28 November 2019 02:29
দ্য ওয়াল ব্যুরো: নামে তিন আসনে উপনির্বাচন। কিন্তু আদতে এর ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছু। বাংলার রাজনীতির হাওয়ামোরগ কোনদিকে মুখ করে আছে, জানিয়ে দেবে খড়্গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জে উপনির্বাচনের ফলাফল।
এই তিন আসনে ভোটগ্রহণ হয়েছিল গত ২৫ নভেম্বর। আজ সকাল ৮ থেকে ভোট গণনা শুরু হয়ে গেল।
খড়্গপুর আসনে লোকসভা নির্বাচনের তুলনায় এবার ভোট পড়েছে বেশ কম। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছিল ৬৭ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে নদিয়ার করিমপুর আসনে। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছিল ৮১ শতাংশ আর কালিয়াগঞ্জে ভোট পড়েছিল ৭৭ শতাংশ।
করিমপুর ছাড়া বাকি দুই কেন্দ্রে সকাল ৮টার সময় পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে। করিমপুরে গণনা শুরু করতে আধ ঘন্টা দেরি হয়েছে। খড়্গপুর সদরে ১৬টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হবে। করিমপুরে ১৭ টি টেবিলে গণনা হবে ১৪ রাউন্ড। কালিয়াগঞ্জে ২০ টি টেবিলে ১০ রাউন্ড গণনা হবে।
ভোট গণনা এখনও পর্যন্ত যা পরিস্থিতি
| বিধানসভা কেন্দ্র |
তৃণমূল |
বিজেপি |
সিপিএম-কংগ্রেস |
২০১৬-এর ফল |
২০১৯-এর ফল |
| খড়্গপুর সদর |
জয়ী ২০৮১১ ভোটে |
পরাজিত |
পরাজিত |
বিজেপি
(৬৩০৯) |
বিজেপি
(৪৫১৩২) |
| করিমপুর |
জয়ী ২৪০৭৩ ভোটে |
পরাজিত |
পিছিয়ে |
তৃণমূল
(১৫৯৮৯) |
তৃণমূল
(১৪৩৪০)
|
| কালিয়াগঞ্জ |
জয়ী ২৩০৪ ভোটে |
পরাজিত |
পরাজিত |
কংগ্রেস
(৪৬৬০২)
|
বিজেপি
(৫৬৭৬২)
|