Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন তালাক মানতে চায়নি, পাঁচ বছরের মেয়ের সামনে বাইশের তরুণীকে জ্যান্ত পোড়াল শ্বশুরবাড়ির লোকজন

দ্য ওয়াল ব্যুরো: তালাক! তালাক! তালাক! ফোনে ভেসে এসেছিল স্বামীর গলা। ৬ অগস্ট। এই তিন শব্দের পরেই ফোন কেটে গিয়েছিল। মানতে চাননি ২২ বছরের সায়েদা। গিয়েছিলেন পুলিশের কাছেও। তারই খেসারত দিতে হল দিন দশেক পরে। পাঁচ বছরের মেয়ের সামনেই সায়েদাকে গায়ে

তিন তালাক মানতে চায়নি, পাঁচ বছরের মেয়ের সামনে বাইশের তরুণীকে জ্যান্ত পোড়াল শ্বশুরবাড়ির লোকজন

শেষ আপডেট: 18 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তালাক! তালাক! তালাক! ফোনে ভেসে এসেছিল স্বামীর গলা। ৬ অগস্ট। এই তিন শব্দের পরেই ফোন কেটে গিয়েছিল। মানতে চাননি ২২ বছরের সায়েদা। গিয়েছিলেন পুলিশের কাছেও। তারই খেসারত দিতে হল দিন দশেক পরে। পাঁচ বছরের মেয়ের সামনেই সায়েদাকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলার গাদরা গ্রামে। মা’কে চোখের সামনে জ্বলতে দেখেছে পাঁচ বছরের মেয়ে ফতিমা। পুলিশকে ঘটনার বিবরণ দিতে গিয়ে বারে বারেই চমকে উঠছিল সে। কাঁদতেও যেন ভুলে গিয়েছিল শূন্য দুই চোখ। পুলিশ জানিয়েছে, শিশু কন্যার কথায়, ওই দিন সন্ধেয় তার বাবা নাফিস (২৬) নমাজ সেরে বাড়ি ফিরে আসে। প্রথমে তার মা সায়েদাকে বেধড়ক মারধর করে। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সায়েদা রাজি না হলে শুরু হয় চুলের মুঠি ধরে মার। ফতিমার কথায়, ‘‘আমার দাদু আজিজুল্লা, ঠাকুমা হাসিনা ও দুই পিসি গুড়িয়া এবং নাদিরা মা’কে চুল ধরে টেনে নিয়ে যায়। এরপর নাদিরা ও গুড়িয়া মায়ের গায়ে কেরোসিন ঢেলে দেয়। দাদু ও ঠাকুমা দেশলাই জ্বালিয়ে ছুড়ে দেয় মায়ের গায়ে। মা পুড়ে যায়।’’ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন সায়েদার বাবা রমজান খান। পুলিশকে তিনি জানিয়েছেন, সায়েদার স্বামী নাফিস মুম্বইতে চাকরি করে। পণের জন্য মেয়ের উপর প্রায়ই চাপ দিত তার শ্বশুরবাড়ির লোকজন। মারধরও করা হত। গত ৬ অগস্ট ফোনেই মেয়েকে তিন তালাক দেয় নাফিস। সায়েদা মানতে রাজি হয়নি। পুলিশের কাছে অভিযোগ জানায়। গত ১৫ অগস্ট নাফিস মুম্বই থেকে ফিরলে, পুলিশ দু’জনকেই থানায় ডেকে পাঠায়। নাফিসকে বলে স্ত্রীর সঙ্গে মানিয়ে থাকতে। সায়েদার বাবা অভিযোগ, থানা থেকে ফেরার পরই মেয়ের উপর অত্যাচার চরমে উঠেছিল। খুনের হুমকিও দেওয়া হয়েছিল তাকে। শ্রাবস্তীর এসপি আশিষ শ্রীবাস্তব জানিয়েছেন, সায়েদার বাবার অভিযোগের ভিত্তিতে নাফিস ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে খুন, পণের জন্য নির্যাতন, তিন তালাক-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ জুলাই, ২০১৯-এ রাজ্যসভায় তালাক বিল পাশ হয়েছে। এর আগে লোকসভায় অনুমোদিত হয়েছে তালাক অর্ডিন্যান্স বিল। ওই বিলে তাৎক্ষণিক তিন-তালাককে ফৌজদারি তকমা দেওয়া হয়েছে। এর পরেও তিন তালাকের নামে নির্যাতন বন্ধ হয়নি। কখনও স্বামীর ঘাড়ধাক্কা, অত্যাচার,  আবার কখনও পুড়ে মরতে হচ্ছে আরও অনেক সায়েদাকে।

```