Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘স্ত্রী শুধু লাড্ডু খেতে দেয়, পেট ভরে না’, ডিভোর্সের মামলা ঠুকে দিলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে ‘দিল্লি কা লাড্ডু’! খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। তবে এই লাড্ডু দিল্লির নয়, মেরঠের। যা খেয়ে রীতিমত নাজেহাল এক ব্যক্তি, সটান মামলা ঠুকে দিয়েছেন তাঁর স্ত্রীয়ের নামে। লাড্ডু খেয়েই পেট ভরাতে হবে, কড়া নির্দেশ স্ত

‘স্ত্রী শুধু লাড্ডু খেতে দেয়, পেট ভরে না’, ডিভোর্সের মামলা ঠুকে দিলেন স্বামী

শেষ আপডেট: 19 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে ‘দিল্লি কা লাড্ডু’! খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। তবে এই লাড্ডু দিল্লির নয়, মেরঠের। যা খেয়ে রীতিমত নাজেহাল এক ব্যক্তি, সটান মামলা ঠুকে দিয়েছেন তাঁর স্ত্রীয়ের নামে। লাড্ডু খেয়েই পেট ভরাতে হবে, কড়া নির্দেশ স্ত্রীয়ের। অমান্য করবার উপায় নেই। স্বামীর অভিযোগ, সক্কাল সক্কাল ঘুম থেকে উঠেই বরাদ্দ চারটে লাড্ডু। তারপর একেবারে সন্ধেয় আবার চারটে লাড্ডু। এই খাবারই নিয়ম করে খেতে দেন স্ত্রী। তার আগে, পরে আর কিছু নেই। খিদে পেলে পেট ধরে বসে থাকতে হবে। স্ত্রীয়ের চোখ রাঙানি এড়িয়ে আর কিচ্ছুটি দাঁতে কাটার উপায় নেই। উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দ ওই ব্যক্তির এখন নাজেহাল দশা। ফ্যামিলি কোর্টে ডিভোর্সের মামলা ঠুকে দিয়েছেন স্ত্রীয়ের নামে। আইনজীবীকে জানিয়েছেন, তাঁর স্ত্রী এক তান্ত্রিক ‘বাবা’র নির্দেশে এইসব কাজ করছেন। সেই তান্ত্রিকেরই নাকি নিদান, দিনে-রাতে শুধু লাড্ডু খেতে দিতে হবে স্বামীকে। তাহলেই সম্পর্ক হবে একেবারে জোরদার। স্বামীও কথা শুনে চলবে বাধ্য ছেলের মতো। তান্ত্রিকের কথা শুনে ঠিক এই ভাবেই তাঁকে মাসের পর মাস লাড্ডু খাইয়ে চলেছেন তাঁর স্ত্রী। মেরঠের ওই দম্পতির কাউন্সেলিং চলছে। কাউন্সেলার জানিয়েছেন, ওই দম্পতির বিয়ে হয়েছে ১০ বছর। তাঁদের তিন সন্তান রয়েছে। ওই মহিলা ভয়ঙ্কর ভাবে কুসংস্কারে বিশ্বাসী। এর আগেও অনেক তান্ত্রিক, পূজারীদের কথামতো কাজ করেছেন। মহিলার ধারণা, তাঁর স্বামী অসুস্থ। তান্ত্রিকের নির্দেশ মেনে লাড্ডু খাওয়ালেই তিনি সুস্থ হবেন। এমনকি কাউন্সেলিং চলার সময়েও বার বার একই কথা বলছিলেন তিনি।

```