Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করম পুজোয় গ্লাভস-মাস্ক, লাগানো হয় প্রজেক্টর স্কিনও

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় 'আনলক-৪' এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই শুরু হবে কর্মসূচি। এর মধ্যেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর অভিনব করম পুজো করলেন বোল্লার বদলপুরের আদিবাসী ওঁরাও সম্প্রদায়। করোনা

করম পুজোয় গ্লাভস-মাস্ক, লাগানো হয় প্রজেক্টর স্কিনও

শেষ আপডেট: 30 August 2020 06:44

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় 'আনলক-৪' এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই শুরু হবে কর্মসূচি। এর মধ্যেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর অভিনব করম পুজো করলেন বোল্লার বদলপুরের আদিবাসী ওঁরাও সম্প্রদায়। করোনা সংক্রমণ দূরে রাখতে হাতে গ্লাভস ও মুখের মাক্স পরে পুজোর আনন্দে মাতলেন আদিবাসীরা়। মানা হয় সামাজিক দূরত্ব। শনিবার রাতে পুজো প্যান্ডেলে অতিরিক্ত ভিড় এড়াতে প্যান্ডেলের পাশে লাগানো হয় প্রজেক্টর স্ক্রিনও। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে মূলত এই পুজো হয়ে থাকে। সারাদিন উপবাস করে দিনের শেষে দেবতার উদ্দেশ্যে ফুল, ফল, চিঁড়ে, রুটি, আতপ চাপ উৎসর্গ করা হয়। পুজোর দিন জঙ্গল থেকে করম গাছের ( বিজ্ঞানসম্মত নাম নিকুলিয়া পার্সিফোলিয়া) তিনটি শাখা নিয়ে আসা হয়। সেটিকেই বেদিতে দেবতা রূপে স্থাপন করা হয়। পুজোকে কেন্দ্র করে সম্মিলিত নাচ ও গানের মাধ্যমে করম বন্দনা ও প্রার্থনা করা হয়। পুজো উপলক্ষ্যে শনিবার রাতে বোল্লার বদলপুরে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী সমবায় লিমিটেডের পরিচালন কমিটির সদস্য বাচ্চু রাম পাহান, বদলপুর করম পূজার কর্মকর্তা সুনীল সোমরা বাঘোয়ার সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে হাতে গ্লাভস পরে, মুখে মাক্স দিয়ে অভিনবভাবে ধামসা ও মাদল বাজালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সামাজিক দূরত্ব মেনে সামিল হলেন নাচগানেও। করোনা পরিস্থিতির মধ্যেও এই করম পুজা উপলক্ষ্যে উৎসাহের কোন খামতি ছিলনা ওঁরাওদের মধ্যে। বদলপুরের করম-পুজোর অন্যতম কর্মকর্তা সুনীল সোমরা বাঘোয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "প্রতিবছরের মতো এবছরও করম পুজোর আয়োজন করেছি আমরা। তবে কোভিড-১৯ এর কারণে এ বছর বাইরে থেকে অতিথিদের আমন্ত্রণ করা হয়নি। ভিড় এড়াতে কিছু জরুরি পদক্ষেপও নেওয়া হয়েছে। প্রতিবছর নানান সামাজিক কাজকর্ম সহ সংবর্ধনা অনুষ্ঠান থাকে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সেসব কেটেছেঁটে কমিয়ে দেওয়া হয়েছে কিছুটা।" তিনি জানান, আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস করম-পুজোর মাধ্যমে তাদের পুর্বপুরুষেরা খরা, বন্যা বা অন্যান্য প্রকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেয়ে এসেছেন। বহু বছর আগে থেকেই আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মধ্যে এই পুজোর সূচনা হয়। এ নিয়েও নানান জনশ্রুতি আছে। সরল আদিবাসী মানুষদের জীবন ওতপ্রোত জড়িয়ে আছে অরণ্যের সঙ্গে। গাছ একদিকে যেমন মানুষকে খাবারের যোগান দেয়, পাশাপাশি জীবনধারণের নানা অপরিহার্য উপাদান গাছের কাছ থেকেই পায় মানুষ। তাই গাছকেই দেবতা জ্ঞানে পুজো করেন এই আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের লোকজন। এবছরও করম পুজাটির দ্বারা ভালো ফসল ও সকলের সমৃদ্ধির কামনা করা হয়েছে।

```