Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সম্মেলনে আলিমুদ্দিনকে তাক করে গোলা, সূর্য মিশ্র বললেন বলতে দিন

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমে (CPIM) শাখাস্তরের সম্মেলন প্রায় আট আনা হয়ে গিয়েছে। সামনের দুটি রবিবারে ১৬ আনা পূর্ণ হয়ে যাবে। সিপিএম সূত্রে জানা গিয়েছে গ্রাম, শহর, মফস্বল, কলোনি, সংখ্যালঘু, আদিবাসী—সমস্ত এলাকার শাখাগুলিতেই রাজ্য নেতৃত্বের তীব্র সম

সম্মেলনে আলিমুদ্দিনকে তাক করে গোলা, সূর্য মিশ্র বললেন বলতে দিন

শেষ আপডেট: 17 September 2021 16:14

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমে (CPIM) শাখাস্তরের সম্মেলন প্রায় আট আনা হয়ে গিয়েছে। সামনের দুটি রবিবারে ১৬ আনা পূর্ণ হয়ে যাবে। সিপিএম সূত্রে জানা গিয়েছে গ্রাম, শহর, মফস্বল, কলোনি, সংখ্যালঘু, আদিবাসী—সমস্ত এলাকার শাখাগুলিতেই রাজ্য নেতৃত্বের তীব্র সমালোচনা হচ্ছে। বিশেষত ষোলর ভোটে হোঁচট খাওয়ার পরেও একুশে ফের কংগ্রেসের সঙ্গে জোট এবং ভোটের ক’মাস আগে দুম করে আব্বাস সিদ্দিকিকে হাইজ্যাক করে ধর্মনিরেপক্ষতার হিসেবে তুলে ধরার জন্য নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে কার্যত বিস্ফোরণ ঘটাচ্ছেন পার্টি সদস্যরা। শুক্রবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে শাখাস্তরের সম্মেলন প্রসঙ্গে একাধিক জেলা আলোচনা তোলে। প্রায় সকলেই বলেছে, নজিরবিহীন সমালোচনা চলছে জেলা ও রাজ্য নেতৃত্বের। সূত্রের খবর, একাধিক রাজ্য কমিটির সদস্যের রিপোর্টিংয়ে এ কথা উঠে আসায় রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সাফ জানিয়ে দিয়েছেন, পার্টি সদস্যরা যা বলছেন ওঁদের বলতে দিন। সমালোচনা মাথা নিচু করে শুনুন। পাল্টা কিছু বলে আটকানোর চেষ্টা করলে ব্যুমেরাং হবে। এদিন সিপিএম রাজ্য কমিটির তরফে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে সংবাদমাধ্যমকে তাতে বলা হয়েছে, বিপর্যয় সত্ত্বেও শাখার সম্মেলনে প্রাণবন্ত আলোচনা হচ্ছে। হতাশার মনোভাব নয়, এগিয়ে যাবার ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, রাজ্য নেতৃত্ব এ কথা অনুধাবন করছে, উপর তলার নেতাদের ধমকে আর কাজ হবে না। এসব এখন করতে গেলে উল্টো বিপদ হতে পারে। কেউ কাউকে মানবে না। নৈরাজ্যের পরিবেশ এড়াতে চুপ করে শোনাকেই শ্রেয় বলে মনে করছে আলিমুদ্দিন। রাজ্য কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও উপস্থিত ছিলেন। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে সীতারাম স্পষ্ট করে দিয়েছেন ভোট শেষ, জোট শেষ। তাঁর কথায়, “ভোট ছিল, মোর্চা ছিল। ভোট শেষ, মোর্চাও শেষ।” এর পর উদাহরণ টেনে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, “জনতা পার্টি এসেছিল ইন্দিরা গান্ধীকে হারানোর জন্য। হারিয়ে দিল তারপর জনতা পার্টি শেষ। তাৎক্ষণিক উদ্দেশ্য সাধনের জন্য ফ্রন্ট তৈরি হয়। তা ফুরিয়ে গেলে আর তা রেখে দেওয়ার কারণ থাকে না।” অনেকের মতে, শাখাস্তরের সম্মেলনে জোট নিয়ে পার্টি সদস্যদের বিস্ফোরণের তাপের ছ্যাঁকার চোটেই সীতারামকে এদিন এই কথা বলতে হয়েছে। এদিন রাজ্য কমিটির বৈঠকে রাজ্য সম্মেলনের সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে ১৯-২১ ফেব্রুয়ারি, ২০২২। সম্মেলন হবে কলকাতায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```