Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কান্দিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সোমবার সাতসকালে মাঠ থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় (unidentified) ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি (Kandi) থানার অন্তর্গত মহালন্দি গ্রামে। গ্রামের তেতুলিয়ার মাঠে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতব

কান্দিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 24 April 2023 07:10

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সোমবার সাতসকালে মাঠ থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় (unidentified) ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি (Kandi) থানার অন্তর্গত মহালন্দি গ্রামে। গ্রামের তেতুলিয়ার মাঠে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, তেতুলিয়া মাঠের পাশে এক গাছতলায় পড়েছিল দেহ। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। মৃতের পরিবারের খোঁজও চালানো হচ্ছে।

প্রসঙ্গত, কয়েকমাস আগে দামোদর নদীর চর থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির পচা, গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

মেদিনীপুরের আকাশ কাঁপিয়ে উড়ছে তেজস-রাফাল, ভারত-মার্কিন যৌথ সেনা মহড়া কলাইকুন্ডায়


```