Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সলমনকে ছেড়ে দিতে চেয়েছিল উলুবেড়িয়া হাসপাতাল, বিস্ফোরক অভিযোগ পরিবারের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আমতায় নিজের বাড়িতেই আক্রান্ত হন প্রয়াত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) ভাই সলমন (Amta Salman Khan)। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী সলমনের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। তার পরই বাগনান মহকুমা হাসপাতাল ঘুরে

সলমনকে ছেড়ে দিতে চেয়েছিল উলুবেড়িয়া হাসপাতাল, বিস্ফোরক অভিযোগ পরিবারের

শেষ আপডেট: 11 September 2022 09:12

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আমতায় নিজের বাড়িতেই আক্রান্ত হন প্রয়াত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) ভাই সলমন (Amta Salman Khan)। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী সলমনের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। তার পরই বাগনান মহকুমা হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে (Uluberia Hospital)। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু পরিবারের তরফে অভিযোগ, চিকিৎসায় গাফিলতি করছে হাসপাতাল।

পরিবারের তরফে আরও অভিযোগ, উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে সলমনকে চিকিৎসা না করেই ফেলে রাখা হয়। বলা হয়, সুপার বা অন্য চিকিৎসক নেই। ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আনিসের ভাইয়ের অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ নয়। কিন্তু এর মাঝেই রবিবার সকালে সলমনকে ছুটি দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ, এমনই অভিযোগ পরিবারের তরফে। যদিও পরিবারের লোকেরা ছুটি দিয়ে নিয়ে আসতে নারাজ ছিলেন, তাই এখনও উলুবেড়িয়া হাসপাতালেই রয়েছেন সলমন। যদিও এই অভিযোগের ব্যাপারে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেলে থানা ঘেরাও করার ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। এসএফআই ও ডিওয়াইএফের নেতা কর্মীরা এদিন বিকেল চারটে নাগাদ উলুবেড়িয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন।

এদিন সকালেই জলপাইগুড়ি থেকে ফিরে আনিসের বাড়ি পৌঁছে যান সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আনিসের বাবার পাশে বসে তিনিও এদিন হাসপাতালের গাফিলতির অভিযোগ তোলেন। বলেন, "চাপের কাছে নতি স্বীকার করেছে উলুবেড়িয়া হাসপাতাল।" তিনি আরও বলেন, "আনিস খানের মৃত্যু মামলায় যাঁরা প্রত্যক্ষদর্শী তাঁদের সকলেরই লাইফ রিস্ক রয়েছে।"

সলমনের পরিবারের দাবি ছিল, আনিস খান মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় সলমনই অন্যতম সাক্ষী। এমনকি পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের একদম প্রথম সারিতেই ছিলেন সলমন। তাঁর নিরাপত্তা চেয়ে বহু আগেই পুলিশকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, পুলিশ তাতে কান দেয়নি। গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সলমনকে কোপাতে শুরু করে।

পলাশীপাড়ায় যুবক খুন! মাথার পিছনে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ


```