
শেষ আপডেট: 15 May 2022 05:52
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তমলুক বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সদস্য অমল মাইতি। তাঁর সঙ্গে আরও একজন গুরুতর জখম হয়েছেন (Uluberia Accident)। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
জানা যাচ্ছে, এদিন ব্যবসার মাল নিয়ে কলকাতা থেকে কোলাঘাট ফিরছিলেন অমল মাইতি ও তাঁর সহযোগী। উলুবেড়িয়ার বাণীতলার কাছে (Uluberia Accident) ১৬ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের রেলিংয়ের উপর উঠে যায়। রেলিং ধাক্কা মেরেই গাড়িটি উল্টে যায় বলে খবর।
আরও পড়ুন: কিমের দেশে করোনাকে সামলানো যাচ্ছে না, তিন দিনে আক্রান্ত ৮ লক্ষের বেশি! ধুঁকছে উত্তর কোরিয়া
গুরুতর আহত অবস্থায় উলুবেড়য়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। সেখানেই মৃত্যু হয় অমল মাইতি নামের ওই বিজেপি নেতার। তাঁর সঙ্গীর চিকিৎসা চলছে।