Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

টেনে নিয়ে গেছে বাঘ, সুন্দরবনের পীরখালিতে নিখোঁজ গৃহবধূ, কুলতলিতে মিলল মহিলার ক্ষতবিক্ষত দেহ

দ্য ওয়াল ব্যুরো: দুটি পৃথক ঘটনায় বাঘের আক্রমণে মৃত্যু হলো দুই মহিলার। সুন্দরবনের ঘন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। অন্যদিকে, কুলতলির বানচাপরি জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘ টেনে হিঁচড়ে নিয়ে গেল আর এক জনকে। বন দফ

টেনে নিয়ে গেছে বাঘ, সুন্দরবনের পীরখালিতে নিখোঁজ গৃহবধূ, কুলতলিতে মিলল মহিলার ক্ষতবিক্ষত দেহ

শেষ আপডেট: 8 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দুটি পৃথক ঘটনায় বাঘের আক্রমণে মৃত্যু হলো দুই মহিলার। সুন্দরবনের ঘন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। অন্যদিকে, কুলতলির বানচাপরি জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘ টেনে হিঁচড়ে নিয়ে গেল আর এক জনকে। বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ছেলে ও দুই প্রতিবেশিকে নিয়ে ১ নম্বর পীরখালি জঙ্গলের ভিতরে ঢুকেছিলেন বনলতা তরফদার (৫০)। নদীর খাঁড়িতে নৌকা ভাসিয়ে তাঁরা কাঁকড়া ধরছিলেন। খাঁড়ির একটু ভিতরে লাগোয়া জঙ্গল যেখানে অনেকটাই ঘন, সেখানে নৌকা নিয়ে পৌঁঠে গিয়েছিলেন বনলতার থেলে স্বপন ও বাকি দু’জন অশোক ও অজিত মণ্ডল। স্বপন জানিয়েছেন, তাঁর মা মাথা নীচু করে কাঁকড়া ধরছিলেন। আচমকাই জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তাঁর মায়ের উপর। নিমেষের মধ্যে টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। সুন্দরবনের গোসাবা থানার আমলামেতী গ্রামের বাসিন্দা বনলতা। বনকর্মীরা জানিয়েছেন, খাঁড়িতে যাঁরা কাঁকড়া ধরতে যান, অনেক সময়েই তাঁদের কাছে লাঠি বা অন্য অস্ত্র থাকে না। ভোর বেলায় বেরিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসেন তাঁরা। সেই মতোই ছেলে ও দু’জনকে নিয়ে বেরিয়েছিলেন বনলতা। এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। অন্যদিকে, এ দিন বাঘের হানায় মৃত্যু হয়েছে কুলতলি থানার দেউলবাড়ির বাসিন্দা আম্মাজান মোল্লার। স্থানীয় সূত্রে খবর, কুলতলির বানচাপরির জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান তিন মহিলা। তাঁদের মধ্যে ছিলেন আম্মাজানও। শুকনো কাঠ তোলার সময়েই আম্মাজানের উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে একটি ডোরাকাটা দক্ষিণরায়। তাঁর চিৎকার শুনে এবং বাঘ দেখে দূর থেকেই পালিয়ে যান অন্য দু’জন। তাঁরা জানিয়েছেন, বিশাল রয়্যাল বেঙ্গলটা ততক্ষণে আম্মাজনকে ঘষটাতে ঘষটাতে নিয়ে যাচ্ছিল। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে, তাঁদেরকেও আক্রমণ করত বাঘটা। জঙ্গল থেকে লোকালয়ে ফিরে দুই মহিলা খবর দেন চিতুরি বিট অফিসে। স্থানীয়দের সঙ্গে বনকর্মীরা জঙ্গলে ঢুকে আম্মাজানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।

```