Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এঁটেল মাটি আনতে গিয়ে বিপত্তি, জলপাইগুড়িতে ধসে চাপা পড়ে জখম দুই মহিলা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফের মাটি চাপা পড়ে গুরুতর জখম হলেন দুই মহিলা ( Two Woman Injured)। পাহাড়পুরের পর এবার রাজগঞ্জের বিন্নাগুড়িতে ( Binnaguri )। বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের লক্ষ্মী জমাদারগছ এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন পাতা

এঁটেল মাটি আনতে গিয়ে বিপত্তি, জলপাইগুড়িতে ধসে চাপা পড়ে জখম দুই মহিলা

শেষ আপডেট: 20 December 2022 14:42

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফের মাটি চাপা পড়ে গুরুতর জখম হলেন দুই মহিলা ( Two Woman Injured)। পাহাড়পুরের পর এবার রাজগঞ্জের বিন্নাগুড়িতে ( Binnaguri )।

বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের লক্ষ্মী জমাদারগছ এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন পাতার কাজ চলছে। মাটি খুঁড়ে ঢিবি করে রাখা হয়েছে সেখানে। এই নালায় নেমে এঁটেল মাটি তুলতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর জখম হলেন দুজন মহিলা। এদের পা ও কোমর ভেঙেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহত দুই মহিলাই পাওয়ারগ্রিড এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তিনজন মহিলা ওই এলাকা থেকে এঁটেল মাটি আনতে যান। মাটি তোলার সময় আচমকাই মাটি ধসে যায়। চাপা পড়েন দুজন। তাঁদের চাপা পড়তে দেখে অন্য মহিলা চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। অনেক চেষ্টার পর দুই মহিলাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেসোমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া! দাম্পত্য অশান্তির জেরে আত্মঘাতী স্বামী

স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পাল বলেন, “গত দেড়মাস ধরে এলাকা জুড়ে মাটি খুঁড়ে রাখা হয়েছে। এর ফলে খুব ধুলো হচ্ছে। শ্বাসকষ্টে ভুগছি আমরা। কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও সুরাহা হয়নি। আজ দুপুরে তিনজন মহিলা এঁটেল মাটি তুলতে নামলে ধসে চাপা পড়েন।” রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, যারা জখম হয়েছেন তারা যাতে চিকিৎসা-সহ অন্য ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে।

গত ১৭ ডিসেম্বর জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটি চাপা পড়ে জখম হয় দুই কিশোর। তার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।


```