স্বামীকে মদ খাইয়ে তরুণীকে গণধর্ষণ বসিরহাটে
দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে উনিশ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর স্বামীকে তারা হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। বসিরহাট থানার ময়লাখোলা স্টেশন পাড়ার ঘটনা।
বসিরহাটের স্টেশন পাড়ায় একটি
শেষ আপডেট: 6 February 2020 11:59
দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে উনিশ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর স্বামীকে তারা হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। বসিরহাট থানার ময়লাখোলা স্টেশন পাড়ার ঘটনা।
বসিরহাটের স্টেশন পাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন এক ঠিকাশ্রমিক ও তাঁর স্ত্রী। ঠিকা কাজের সুবাদেই ওই শ্রমিকের সঙ্গে আলাপ হয়েছিল ঠিকাদার দিলীপ সরকার ও তার সহকর্মী যুবক সমীর গাইনের। আলাপ বেশ পুরনো। সেই সুবাদে ওই শ্রমিকের বাড়িতে তাদের যাতায়াতও ছিল। বুধবার রাতে ওই ভাড়া বাড়িতে যায় দিলীপ সরকার ও সমীর গাইন দু’জনেই। সেখানে তারা মদের আসর বসায়। তাতে ছিলেন ওই ঠিকাশ্রমিকও।

ওই ঠিকাশ্রমিককে প্রচুর মদ খাইয়ে তারা বেহুঁশ করে ফেলে। তারপর ঘরের আলো নিভিয়ে দিয়ে ওই দুই ব্যক্তি তাঁর স্ত্রীকে রাতে লাগাতার গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি পরে ভয়ও দেখানো হয় ওই নির্যাতিতা গৃহবধূর স্বামীকে।
আজ বৃহস্পতিবার দুপুরে বসিরহাট থানায় দিলীপ সরকার ও সমীর গাইনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই বসিরহাট থানার পুলিশ ঠিকাদার দিলীপ সরকারকে গ্রেফতার করেছে, অন্য দুষ্কৃতী সমীর গাইন পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আজই জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ওই নির্যাতিতা গৃহবধূর। আগামীকাল শুক্রবার দিলীপ সরকারকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।